মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: প্রতিষ্ঠানকে তার বিনিয়োগ থেকে সর্বনিম্ন কত হারে আয় করতে হবে তা মূলধন ব্যয় নির্দেশ করে বলে এটি নির্ণয় গুরুত্বপূর্ণ। কোনো বিনিয়োগ প্রকল্প থেকে মূলধন ব্যয়ের চাইতে বেশি হারে আয় করতে পারলে প্রকল্পটি লাভজনক হয়। তাই মূলধন ব্যয় ব্যতীত বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন সম্ভব নয়। আবার মূলধনের যেসব উৎসের ব্যয় সর্বনিম্ন ঐ উৎসগুলো থেকে মূলধন সংগ্রহ করা হয়। কারণ কম মূলধন ব্যয় বিনিয়োগের মুনাফাকে বাড়ায়। এজন্যই মূলধন ব্যয় জানা জরুরি। তাই বিনিয়োগ প্রকল্প মূল্যায়ন ও ঋণনীতি বাস্তবায়নে মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৭ : মূলধন ব্যয় (Full Syllabus) · সৃজনশীল
মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর
