উদ্দীপকে [গণিত] কোম্পানির লভ্যাংশ নীতিটি কি কোম্পানির সুনাম ধরে রাখার জন্য যথেষ্ট? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে [গণিত] কোম্পানিটির 'স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ' নীতিটি কোম্পানির সুনাম ধরে রাখার জন্য যথেষ্ট। এ নীতি অনুযায়ী কোম্পানি প্রতি বছর ন্যূনতম স্থিতিশীল লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ দেয়। আয় স্থিতিশীল ও নিয়মিত নয় এমন কোম্পানির জন্য এটি একটি আদর্শ লভ্যাংশ নীতি। উদ্দীপকে [গণিত] কোম্পানি তার শেয়ারহোল্ডারদের প্রতি বছর [গণিত] হারে লভ্যাংশ দিয়ে থাকে। বর্তমান বছরে কোম্পানিটির লাভ বেশি হয়। ফলে [গণিত] অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করে। প্রতি বছর [গণিত] হারে লভ্যাংশ হচ্ছে স্থির লভ্যাংশ। পাশাপাশি [গণিত] অনুপাতের স্টক লভ্যাংশটি অতিরিক্ত লভ্যাংশ। কোম্পানিটির 'এই নীতিটি অন্যান্য লভ্যাংশ নীতির তুলনায় অনেক নমনীয়। এক্ষেত্রে কোম্পানির বেশি মুনাফা হলে শেয়ারহোল্ডাররাও অতিরিক্ত লভ্যাংশ পায়। তাই বলা যায়, 'স্থির লভ্যাংশের সাথে অতিরিক্ত লভ্যাংশ' নীতিটি কোম্পানির সুনাম ধরে রাখার জন্য যথেষ্ট বলে আমি মনে করি।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে কোম্পানির লভ্যাংশ নীতিটি কি কোম্পানির সুনাম ধরে রাখার জন্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর