উদ্দীপকে শামীমের মতো ছেলেরা বিভিন্ন মেয়াদি উৎস থেকে অর্থায়ন করে কীভাবে সফলকাম হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে শামীমের মতো ছেলেরা বিভিন্ন মেয়াদি উৎস থেকে অর্থায়ন করে অর্থের সঠিক ব্যবহারের মাধ্যমে সফল হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে। ব্যবসায়ের প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয়। বিভিন্ন মেয়াদের এ সব তহবিল ব্যবহার করে ব্যবসায় পরিচালনা করা হয়। ব্যবসায়ের গঠন, প্রকৃতি ও উদ্দেশ্যের ভিন্নতার কারণে নানা মেয়াদি উৎস থেকে অর্থায়ন করা হয়। উদ্দীপকে শামীম এম. কম. পাশ করে চাকরির পেছনে না ছুটে বিভিন্ন প্রকল্প গড়ে তুলেছেন। খামারের বিভিন্ন খরচ নির্বাহের জন্য তিনি যুব উন্নয়ন ব্যাংক থেকে ঋণ নেন। [গণিত] বছর পর ব্যবসায়ের সম্প্রসারণ হলে তিনি বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি হিমাগার স্থাপন করেন। এভাবে তিনি সফলকাম হয়েছেন। ব্যবসায়ে সফলতা লাভের জন্য সঠিকভাবে অর্থায়ন সিদ্ধান্ত নিতে হয়। উদ্দীপকে শামীম যুব উন্নয়ন ব্যাংক থেকে ক্ষুদ্র ঋণ নেন। এ ঋণের অর্থ তিনি তার খামার পরিচালনায় ব্যবহার করেন। [গণিত] বছর পর তার খামার বড় হলে তিনি [গণিত] ব্যাংক থেকে ঋণ নেন। এ অর্থ দিয়ে তিনি একটি হিমাগার স্থাপন করেন। এতে তার ব্যবসায়ের মুনাফা বাড়ে। তাছাড়া ঋণের মাধ্যমে অর্থসংস্থান করার কারণে তার প্রদেয় করের পরিমাণও কম হয়। তাই শামীমের মতো অন্যান্য বেকার ছেলেরা অর্থায়নের বিভিন্ন মেয়াদি উৎস ব্যবহার করে, দেশ ও জাতির উন্নয়নে সফল ভূমিকা রাখতে পারে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-২ : অর্থায়নের উৎস (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে শামীমের মতো ছেলেরা বিভিন্ন মেয়াদি উৎস থেকে অর্থায়ন করে কীভ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর