শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য কী ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর: সাধারণ শেয়ারবাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য সূচক ব্যবহার করা হয়। শেয়ারবাজারে সূচক প্রতিদিন ওঠা-নামা করে। এসব ওঠা-নামা বাজারের গতি বা দিক সম্পর্কে তথ্য দেয়। এ সূচকের ওঠা-নামা শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারমূল্য ওঠা-নামার ওপর নির্ভর করে। অধিকাংশ শেয়ারের দাম বাড়লে সূচক বাড়ে আর অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমলে সূচক কমে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৩ : শেয়ার, বন্ড ও ডিবেঞ্চার (Full Syllabus) · সৃজনশীল
শেয়ার বাজারের গতি বা সার্বিক অবস্থা বোঝার জন্য কী ব্যবহার করা হয়? ব্যাখ্যা করো।
উত্তর