মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: বিনিয়োগের ক্ষেত্রে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে বলে মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয়। মুদ্রা সবার কাছে গ্রহণীয় একটি বিনিময়ের মাধ্যম। কোনো কিছুর মূল্য নির্ধারণে আমরা এটি ব্যবহার করি। কী পরিমাণ অর্থ বিনিয়োগ করব, বিনিয়োগ থেকে কত লাভ হবে, এ সব কিছু মুদ্রায় পরিমাপ করা হয়। মুদ্রা অর্থ পরিমাপের একক হিসেবে কাজ করে। তাই মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
মুদ্রাকে বিনিয়োগের মাধ্যম বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর
