উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো একটি সুদমুক্ত ব্যাংক। ইসলামি শরিয়ত অনুযায়ী ব্যাংকিং সেবাদানের লক্ষ্যে বাংলাদেশে বেসরকারি ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক ব্যবস্থার প্রবর্তন হয়। এ ধরনের ব্যাংক হলো সুদমুক্ত ব্যাংক। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী, মিসেস জাইমা ব্যাংকে একটি হিসাব খুলতে চান। তবে তিনি ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে শরীয়াহভিত্তিক ব্যাংকে হিসাব খুলতে চান। অর্থাৎ, তিনি সুদমুক্ত ব্যাংকে হিসাব খুলতে চান। এ ধরনের ব্যাংকগুলো মূলত ইসলামি শরিয়ত অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে। গ্রাহকদের আমানতের বিপরীতে ব্যবসায়ে মুনাফা হলে মুনাফার অংশ বণ্টন করে থাকে। তবে নির্দিষ্ট হারে কোনো মুনাফা দেয় না। অর্থাৎ সুদমুক্তভাবে ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে থাকে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি হলো সুদমুক্ত ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা কর।
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর