“বিল আদায় ও পরিশোধের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধি পায়”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: "বিল আদায় ও পরিশোধের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধি পায়”-উক্তিটি সঠিক। বাণিজ্যিক ব্যাংক মক্কেলের পক্ষে প্রতিনিধিত্বমূলক লেনদেন করে থাকে। যেমন: চেক বা বিলের অর্থ আদায় বা পরিশোধ ইত্যাদি। এসব কাজের জন্য ব্যাংক কমিশন আদায় করে থাকে, যা তাদের আয়ের উৎস হিসেবে কাজ করে। উদ্দীপকে মি. কবির একজন ব্যবসায়ী। তিনি সূচনা, ব্যাংকের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সম্পাদন করেন। ব্যাংকটি তার পক্ষে বিল আদায় ও পরিশোধ করে। এ ধরনের কাজকে ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজ বলে। এ কাজের বিনিময়ে সূচনা ব্যাংক কমিশন নেয়, যা ব্যাংকটির আয়ের একটি উৎস। সূচনা ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হিসেবে আমানত সংগ্রহ, ঋণদান ছাড়াও গ্রাহককে আরও বহুমুখী ব্যাংকিং সেবা দিয়ে থাকে। এসব সেবার মধ্যে একটি হলো গ্রাহকের পক্ষে বিভিন্ন প্রকার বিলের অর্থ আদায় ও পরিশোধ। এ ধরনের সেবা সূচনা ব্যাংকের প্রতিনিধিত্বমূলক কাজের সাথে সম্পর্কযুক্ত। তাই ব্যাংকটি এ সেবার মাধ্যমে কমিশন আদায় করে থাকে। যার ফলে ব্যাংকটির আয় বৃদ্ধি পায়। সুতরাং বলা যায়, বিল আদায় ও পরিশোধের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধি পায়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
“বিল আদায় ও পরিশোধের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধি পায়”- উক্তিটির যথার…
উদ্দীপক
জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর