'জাবেদা খতিয়ান প্রস্তুতে সহায়তা করে' ব্যাখ্যা করো।
উত্তর: জাবেদাকে হিসাবের প্রাথমিক বই এবং খতিয়ানকে হিসাবের পাকা বই বলা হয়। ব্যবসায়িক লেনদেন সংঘটিত হওয়ার পর তারিখের ক্রমানুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে প্রথমে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। পরবর্তীতে জাবেদা থেকে দেখে দেখেই লেনদেনগুলোকে শ্রেণিবিন্যাস করে খতিয়ানের নির্দিষ্ট ও পৃথক পৃথক হিসাবে স্থানান্তর করা হয়। জাবেদা সঠিকভাবে প্রস্তুত করা না হলে খতিয়ানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলা হয়, জাবেদা খতিয়ান প্রস্তুতিতে প্রধান সাহায্যকারী হিসেবে কাজ করে।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৬ : জাবেদা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৬ : জাবেদা · সৃজনশীল
'জাবেদা খতিয়ান প্রস্তুতে সহায়তা করে' ব্যাখ্যা করো।
উত্তর