স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয় কেন?
উত্তর: ব্যবসায়ের ব্যবহৃত স্থায়ী সম্পদসমূহ (যেমন: আসবাবপত্র, যন্ত্রপাতি, দালানকোঠা ইত্যাদি) ক্রমাগত ব্যবহারের ফলে, সময়ের আবর্তনে বা পুরোনো হয়ে যাওয়ার কারণে দিন দিন এদের কার্যক্ষমতা ও মূল্য হ্রাস পেতে থাকে। এই হ্রাসকৃত মূল্যকেই অবচয় বলে। হিসাববিজ্ঞানের চলমান প্রতিষ্ঠান ধারণা অনুযায়ী স্থায়ী ক্ষেত্রে তার জীবনকাল পর্যন্ত প্রতিবছর অবচয় ধরতে হয়। সুতরাং ব্যবসায়ের সঠিক লাভ-ক্ষতি এবং আর্থিক অবস্থা নিরূপণ করার জন্যই স্থায়ী সম্পদের ওপর অবচয় ধার্য করা হয়।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-১০ : আর্থিক বিবরণী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-১০ : আর্থিক বিবরণী · সৃজনশীল
স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয় কেন?
উত্তর