খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর: লেনদেন সংঘটিত হওয়ার পর প্রাথমিকভাবে জাবেদায় লিপিবদ্ধ করা হয়। জাবেদা প্রস্তুত বাধ্যতামূলক নয় এবং জাবেদায় হিসাবের জের নির্ণয় করা হয় না। অপরদিকে, খতিয়ানে প্রতিটি হিসাবের মোট ডেবিট ও ক্রেডিট পার্থক্যকরণের মাধ্যমে ব্যালেন্স নির্ণয় করা হয়। খতিয়ানের উদ্বৃত্ত হিসাবের গাণিতিক শুদ্ধতা নির্ণয়ের পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নির্ণয়ে সহায়তা করে। তাই, খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৭ : খতিয়ান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৭ : খতিয়ান · সৃজনশীল
খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো।
উত্তর