চালান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর: চালান হলো পণ্য ক্রয় এবং বিক্রয়ের একটি প্রামাণ্য দলিল। বিক্রেতা যখন পণ্য বিক্রয় করেন, তখন পণ্যের পূর্ণ বিবরণ-সংবলিত একটি লিখিত দলিল ক্রেতাকে হস্তান্তর করেন। এই লিখিত দলিলই হচ্ছে চালান। চালানে ক্রেতার নাম ও ঠিকানা, মালের পরিমাণ, মালের বিবরণ, মালের মূল্য এবং মূল্য পরিশোধের শর্ত ইত্যাদি লিপিবদ্ধ থাকে। বিক্রেতার নিকট এটা বহিচালান এবং ক্রেতার নিকট ইহা আন্তচালান বলে গণ্য হয়।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-২ : লেনদেন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-২ : লেনদেন · সৃজনশীল
চালান বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উত্তর