“সকল লেনদেন ঘটনা, সকল ঘটনা লেনদেন নয়”- ব্যাখ্যা করো।
উত্তর: মানুষের জীবনে যা কিছু ঘটে তাকেই ঘটনা বলে। কিন্তু সব ঘটনা হিসাববিজ্ঞানে লেনদেন নয়। কোনো ঘটনাকে লেনদেন হতে হলে তাতে অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। যেমন-কর্মচারীর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা, কিন্তু এটি ব্যবসায়িক লেনদেন নয় কারণ এতে কোনো অর্থ বা মূল্যের আদান-প্রদান হয়নি। পক্ষান্তরে, ৫,০০০ টাকা দিয়ে আসবাবপত্র ক্রয় করা একটি ঘটনা এবং এটি লেনদেনও, কারণ এর মাধ্যমে নগদ অর্থ হ্রাস এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, প্রত্যেক লেনদেনই কোনো না কোনো ঘটনার অংশ, কিন্তু আর্থিক পরিবর্তনহীন ঘটনা লেনদেন নয়।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-২ : লেনদেন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-২ : লেনদেন · সৃজনশীল
“সকল লেনদেন ঘটনা, সকল ঘটনা লেনদেন নয়”- ব্যাখ্যা করো।
উত্তর