লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?
উত্তর: লেনদেনের দ্বৈতসত্তা বলতে দুটি পক্ষ বা হিসাবকে বোঝানো হয়। দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনেই কমপক্ষে দুটি পক্ষ বা হিসাব থাকতে হবে। একপক্ষ সুবিধা গ্রহণ করবে এবং অন্য পক্ষ সুবিধা প্রদান করবে। লেনদেনের এই বৈশিষ্ট্যকেই দ্বৈতসত্তা বলা হয়। যেমন- ভাড়া প্রদান করা হলো ৫,০০০ টাকা। এখানে একটি পক্ষ ভাড়া খরচ হিসাব এবং অপর পক্ষ নগদান হিসাব।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-২ : লেনদেন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-২ : লেনদেন · সৃজনশীল
লেনদেনের দ্বৈতসত্তা বলতে কী বোঝায়?
উত্তর