শেয়ারFacebookWhatsApp

সুরমা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

উত্তর: সুরমা ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। এটি দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে সহায়তা ও পরামর্শ দেয় এবং নিয়ন্ত্রণ করে। এমনকি আর্থিক সংকটে বাণিজ্যিক ব্যাংককে সহায়তা করে। গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে। মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই এ ব্যাংক গঠিত। এটি একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান। উদ্দীপকে সুরমা ব্যাংকটি দেশের অন্যান্য ব্যাংকগুলোকে নতুন নতুন শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হলো অন্যান্য ব্যাংকসমূহ তালিকাভুক্ত করা এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য অন্যান্য ব্যাংকসমূহকে নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করতে হয়। এসব নিয়ম-নীতি কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত হয়ে থাকে। সুরমা ব্যাংক এসব কাজ করে থাকে। তাই বলা যায়, সুরমা ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।

SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল

সুরমা ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।

উদ্দীপক

সুরমা ব্যাংকটি দেশের অন্যান্য ব্যাংকগুলোকে নতুন নতুন শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। অন্যদিকে, তিস্তা ব্যাংক কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেয় যারা ব্যবসায় প্রতিষ্ঠানে এমন কিছু যন্ত্রপাতি ক্রয় করে যা চালানোর জন্য অধিক লোকের প্রয়োজন হয়।

Mymensingh · 2024

উত্তর

দ্রব্যের বিনিময়ে দ্রব্য আদান-প্রদান করে নিজেদের প্রয়োজন ও চাহিদা পূরণের ব্যবস্থাকে বিনিময় প্রথা বলা হয়।

উত্তর

মুদ্রাকে ঘিরে ব্যাংক ব্যবস্থা গড়ে ওঠায় মুদ্রাকে ব্যাংক ব্যবসায়ের জীবন বলা হয়। সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ে। ফলে মানুষের মধ্যে লেনদেন এবং বিনিময় সৃষ্টি হয়। পাশাপাশি বিনিময়ের মাধ্যম হিসেবে মুদ্রা প্রচলিত হয়। এই মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। এজন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়।

উত্তর

সুরমা ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের অন্যান্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিয়ন্ত্রণকারী একক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠান। এটি দেশের সব ব্যাংকের মুরব্বি, পরিচালক ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংক হলো একটি দেশের প্রধান ব্যাংক। এ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে সহায়তা ও পরামর্শ দেয় এবং নিয়ন্ত্রণ করে। এমনকি আর্থিক সংকটে বাণিজ্যিক ব্যাংককে সহায়তা করে। গোটা ব্যাংকিং ব্যবস্থার প্রাণকেন্দ্র বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে। মুদ্রাবাজারকে সুসংগঠিত আকারে পরিচালিত করার উদ্দেশ্যেই এ ব্যাংক গঠিত। এটি একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী জাতীয় প্রতিষ্ঠান। উদ্দীপকে সুরমা ব্যাংকটি দেশের অন্যান্য ব্যাংকগুলোকে নতুন নতুন শাখা খোলার অনুমতি দিয়ে থাকে। কেন্দ্রীয় ব্যাংকের অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজের মধ্যে একটি হলো অন্যান্য ব্যাংকসমূহ তালিকাভুক্ত করা এবং ব্যাংকিং কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া। কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের জন্য অন্যান্য ব্যাংকসমূহকে নির্দিষ্ট নিয়মনীতি অনুসরণ করতে হয়। এসব নিয়ম-নীতি কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত হয়ে থাকে। সুরমা ব্যাংক এসব কাজ করে থাকে। তাই বলা যায়, সুরমা ব্যাংকটি হলো একটি কেন্দ্রীয় ব্যাংক।

উত্তর

তিস্তা ব্যাংকের উদ্দীপকের কাজটি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সাহায্য করে। দেশের শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে শিল্প ব্যাংক ঋণ প্রদান করে। উদ্দীপকে উল্লিখিত তিস্তা ব্যাংক হলো শিল্প ব্যাংক। এই ব্যাংকে কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেয়, যারা ব্যবসায় প্রতিষ্ঠানে যন্ত্রপাতি ক্রয় করে। এসব যন্ত্রপাতি চালানোর জন্য অধিক লোকের প্রয়োজন হয়। শিল্প ব্যাংক সাধারণ দেশের শিল্পখাতের উন্নয়নের জন্য গঠিত ও পরিচালিত হয়। এই ধরনের ব্যাংকের মূলধনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। এই ধরনের ব্যাংকসমূহ সাধারণত দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করে। শিল্প প্রতিষ্ঠানসমূহ তাদের ভারী যন্ত্রপাতি ক্রয়ের জন্য শিল্প ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনের কাজে ব্যবহৃত এসব যন্ত্রপাতি চালানোর জন্য অনেক লোকের প্রয়োজন। এতে দেশের বিরাট একটি জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া শিল্পের উৎপাদিত দ্রব্য-সামগ্রী বিপণনের কাজেও অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, তিস্তা ব্যাংক তথা শিল্প ব্যাংকের উদ্দীপকের কাজটি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সহায়তা করে।
SSCফিন্যান্স ও ব্যাংকিংঅধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.কাগজি মুদ্রা প্রচলনের কারণ- i. ধাতব মুদ্রার বিকল্প ব্যবহার ii. ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব iii. ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রাচীনকালে মানুষের চাহিদা ছিল খুব সীমিত। তখন মানুষ একটি দ্রব্য দিয়ে আরেকটি দ্রব্য গ্রহণ করত। পরবর্তীতে উক্ত প্রথার বিভিন্ন সমস্যার কারণে মুদ্রার আবির্ভাব হয়। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারেনা, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত।

Combined · 2018

গ
উদ্দীপকের প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটির সমস্যাগুলো ব্যাখ্যা করো।
ঘ
'মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত'- বাক্যটির আলোকে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

প্রাচীনকালে মানুষের চাহিদা ছিল খুব সীমিত। তখন মানুষ একটি দ্রব্য দিয়ে আরেকটি দ্রব্য গ্রহণ করত। পরবর্তীতে উক্ত প্রথার বিভিন্ন সমস্যার কারণে মুদ্রার আবির্ভাব হয়। মুদ্রা প্রচলনের পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারেনা, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত।

Combined · 2018

গ
উদ্দীপকের প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটির সমস্যাগুলো ব্যাখ্যা করো।
ঘ
'মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত'- বাক্যটির আলোকে মুদ্রা ও ব্যাংকের সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ই-ব্যাংকিং কী? ব্যাখ্যা করো।

ই-ব্যাংকিং কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়?

কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের ব্যাংক ব্যবসায় মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত হওয়ার কারণ কী?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.'Bancus′Bancus^{\prime} কী ধরনের শব্দ?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল- i. দ্রব্যের মান ii. দ্রব্যের ওজন iii. দ্রব্যের মজুদযোগ্যতা নিচের কোনটি সঠিক?

Chittagong · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

জনাব মাহমুদ আলী একটি স্বনামধন্য স্কুলের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের শিক্ষক। তিনি মনে করেন ব্যাংক ও মুদ্রা একে অপরের পরিপূরক। ব্যাংক ও মুদ্রা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞানদানের জন্য নিচের ছকটি প্রদর্শন করেন- question image

Jessore · 2019

গ
জনাব মাহমুদ আলী উপরের চিত্রটি দিয়ে কিসের সম্পর্ক বুঝিয়েছেন? বর্ণনা করো।
ঘ
'ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য'- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

কাগজি মুদ্রা প্রচলনের কারণ- i. ধাতব মুদ্রার বিকল্প ব্যবহার ii. ধাতব মুদ্রার দীর্ব্যাংক শব্দের ল্যাটিন অর্থ কী?'মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত'-উদ্দীপকের প্রাচীনকালে ব্যবহৃত প্রথাটির সমস্যাগুলো ব্যাখ্যা করো।ই-ব্যাংকিং কী? ব্যাখ্যা করো।কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়?মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি?বাংলাদেশের ব্যাংক ব্যবসায় মুক্তিযুদ্ধের পর প্রচণ্ড সংকটে নিপতিত হওয়ার কারণ কী?ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয় কখন?'Bancus [গণিত] কী ধরনের শব্দ?কাগজি মুদ্রা প্রচলনের কারণ ছিল- i. দ্রব্যের মান ii. দ্রব্যের ওজন iii. দ্রব্যের ম'ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য'- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।