“তিস্তা ব্যাংকের উদ্দীপকের কাজটি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সাহায্য করে"- বিশ্লেষণ করো।
উত্তর: তিস্তা ব্যাংকের উদ্দীপকের কাজটি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সাহায্য করে। দেশের শিল্পখাতের উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে শিল্প ব্যাংক বলে। যন্ত্রপাতি সংগ্রহ, ভূমি ক্রয়, কারখানা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে শিল্প ব্যাংক ঋণ প্রদান করে। উদ্দীপকে উল্লিখিত তিস্তা ব্যাংক হলো শিল্প ব্যাংক। এই ব্যাংকে কিছু প্রতিষ্ঠানকে ঋণ দেয়, যারা ব্যবসায় প্রতিষ্ঠানে যন্ত্রপাতি ক্রয় করে। এসব যন্ত্রপাতি চালানোর জন্য অধিক লোকের প্রয়োজন হয়। শিল্প ব্যাংক সাধারণ দেশের শিল্পখাতের উন্নয়নের জন্য গঠিত ও পরিচালিত হয়। এই ধরনের ব্যাংকের মূলধনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। এই ধরনের ব্যাংকসমূহ সাধারণত দীর্ঘমেয়াদি তহবিল সরবরাহ করে। শিল্প প্রতিষ্ঠানসমূহ তাদের ভারী যন্ত্রপাতি ক্রয়ের জন্য শিল্প ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকে। শিল্প প্রতিষ্ঠানে উৎপাদনের কাজে ব্যবহৃত এসব যন্ত্রপাতি চালানোর জন্য অনেক লোকের প্রয়োজন। এতে দেশের বিরাট একটি জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া শিল্পের উৎপাদিত দ্রব্য-সামগ্রী বিপণনের কাজেও অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, তিস্তা ব্যাংক তথা শিল্প ব্যাংকের উদ্দীপকের কাজটি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারকে সহায়তা করে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৮ : মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং (Full Syllabus) · সৃজনশীল
“তিস্তা ব্যাংকের উদ্দীপকের কাজটি অধিকতর কর্মসংস্থান সৃষ্টিতে সরকারক…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
