অর্থায়নের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অভাবে জনাব হারুন ব্যর্থ হলেন? ব্যাখ্যা করো।
উত্তর: মূলধন বাজেটিং-এর ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাইয়ের অভাবে জনাব হারুন ব্যর্থ। মূলধন বাজেটিং-এ ব্যবহৃত তথ্য-উপাত্ত ভবিষ্যতের ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়। যে কারণে ফলাফল বাস্তবসম্মত নাও হতে পারে। ভবিষ্যতের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হয় বিধায় মূলধন বাজেটিং সর্বদাই ঝুঁকিযুক্ত। তাই দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাইয়ের প্রয়োজন হয়। উদ্দীপকে জনাব হারুণ নাটোরে একটি এ্যালুমিনিয়াম কারখানা স্থাপনের জন্য ব্যাংক থেকে ১৫% সুদে ১০ লক্ষ টাকা ঋণ নেন। কিন্তু হঠাৎ করে গ্যাস সংযোগ বন্ধ হওয়ায় তিনি উৎপাদন প্রক্রিয়া চালু রাখতে পারেননি। ফলে তিনি বড় অঙ্কের ক্ষতির সম্মুখীন হন। এক্ষেত্রে জনাব হারুনের কারখানা স্থাপনের আগে সম্ভাব্য ঝুঁকি নিরূপণের প্রয়োজন ছিল। ঝুঁকি নিরূপণের পর ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই করে তারপর বিনিয়োগের সিদ্ধান্ত নিতে হতো। আর এ কাজ সঠিক মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রয়োগের মাধ্যমে করা সম্ভব হয়। তাই বলা যায়, মেশিন ক্রয়ের আগে সঠিকভাবে ঝুঁকি নিরূপণ ও ঝুঁকির গ্রহণযোগ্যতা যাচাই না করায় জনাব হারুন ক্ষতির সম্মুখীন হয়েছেন।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৬ : মূলধনি আয়-ব্যয় প্রাক্কলন · সৃজনশীল
অর্থায়নের কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অভাবে জনাব হারুন ব্যর্থ হলেন…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
∴ পে-ব্যাক সময় = বছর = ২.৬০ বছর
আমরা জানি, শান্তা প্রকল্পের পে-ব্যাক সময় ২.৬০ বছর। অন্যদিকে, কান্তা প্রকল্পের বিনিয়োগকৃত অর্থ ১ বছরের মধ্যেই ফেরত আসবে। অর্থাৎ, কান্তা প্রকল্পের পে-ব্যাক সময় অপেক্ষাকৃত কম। যে প্রকল্পের পে-ব্যাক সময় যত কম, ঐ প্রকল্প তত বেশি গ্রহণযোগ্য। তাই পে-ব্যাক সময় অনুযায়ী জনাব রায়হানের কান্তা প্রকল্পটির গ্রহণযোগ্যতা বেশি।