অঞ্চলভিত্তিক শ্রেণিকরণে 'সুরমা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উত্তর: অঞ্চলভিত্তিক শ্রেণিকরণে সুরমা ব্যাংক হলো আন্তর্জাতিক ব্যাংক। একটি দেশের জাতীয় সীমানার বাহিরে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করার উদ্দেশ্যে যে ব্যাংকের শাখা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে থাকে তাকে আন্তর্জাতিক ব্যাংক বলা হয়। উদ্দীপকে 'সুরমা' একটি প্রতিষ্ঠিত ব্যাংক। এই ব্যাংকের দেশের বিভিন্ন অঞ্চলে শাখা আছে। পাশাপাশি ব্যাংকটি সৌদি আরব, দুবাই, লন্ডন, চায়না আরও অন্যান্য দেশে ব্যাংকিং কার্যাবলি সম্পাদন করে। সুরমা ব্যাংকের কার্যক্রম কেবল দেশের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং, ব্যাংকটি দেশের বাহিরে শাখা স্থাপনের মাধ্যমে ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করছে। তাই সুরমা ব্যাংকটির বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, ব্যাংকটি অঞ্চলভিত্তিক শ্রেণিকরণে একটি আন্তর্জাতিক ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
অঞ্চলভিত্তিক শ্রেণিকরণে 'সুরমা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর