মালিকানাভিত্তিক শ্রেণিকরণের ভিত্তিতে 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: মালিকানার শ্রেণিকরণের ভিত্তিতে 'ক' ব্যাংকটি বিশেষায়িত বা এনজিও ব্যাংক। গতানুগতিক ব্যাংক জামানত ব্যতীত ঋণ দিতে পারত না বলে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগণ ব্যাংকিং সেবা বা ঋণ পেতে পারত না। বিশেষায়িত বা এনজিও ব্যাংক এ সমস্যা দূরীকরণে মাইক্রো ক্রেডিট বা জামানতবিহীন ঋণ সৃষ্টি করে। উদ্দীপকে নন্দি গ্রামের দরিদ্র বাসিন্দারা জামানত ছাড়া ঋণ পেত না। কিন্তু 'ক' ব্যাংক জামানতবিহীন ঋণ সেবা প্রদান করে। এর ফলে গ্রামবাসীরা ব্যাংকিং কার্যক্রমের আওতায় আসে। সাধারণত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা তাদের কাজের পাশাপাশি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক গঠন করে। এই ধরনের ব্যাংকগুলোই হলো এনজিও ব্যাংক। এদের মূল লক্ষ্য জামানতবিহীন ঋণ প্রদানের মাধ্যমে গ্রামের দরিদ্র জনগোষ্ঠীকে ব্যাংকিং কার্যক্রমের আওতায় নিয়ে আসা। তাই বলা যায়, মালিকানাভিত্তিক শ্রেণিকরণের ভিত্তিতে 'ক' ব্যাংকটি হলো বিশেষায়িত বা এনজিও ব্যাংক।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
মালিকানাভিত্তিক শ্রেণিকরণের ভিত্তিতে 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক?…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর