"বিভিন্ন সীমাবদ্ধতার কারণে 'চিত্রা ব্যাংক লি.' সেলিম মিয়ার জন্য উপযুক্ত ব্যাংক নয়" -উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: একক ব্যাংক হওয়ায় বিভিন্ন সীমাবদ্ধতার কারণে চিত্রা ব্যাংক লি. সেলিম মিয়ার জন্য উপযুক্ত ব্যাংক নয়—উক্তিটি যথার্থ। একক ব্যাংকের কার্যাবলি শুধু একটি নির্দিষ্ট স্থানে সম্পাদিত হয়। এর কোনো শাখা অফিস থাকে না। তাছাড়া এর কার্যাবলি শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকে। ফলে এ ব্যাংকের ব্যবসায়ী গ্রাহকরা দেশের যেকোনো স্থানে লেনদেন করতে পারে না। উদ্দীপকে আলু ব্যবসায়ী সেলিম মিয়া দিনাজপুরে ব্যবসায় পরিচালনা করেন। তিনি একই এলাকায় অবস্থিত চিত্রা ব্যাংক লি. নামে একটি একক ব্যাংকে হিসাব খুলেছেন। পরবর্তীতে তার ব্যবসায়ের পরিধি বেড়ে যায়। ফলে তিনি অর্থ স্থানান্তরসহ আমদানি-রপ্তানি কাজে নানা সমস্যার সম্মুখীন হন। চিত্রা ব্যাংক লি.-এর মতো একক ব্যাংকগুলোর মূল সীমাবদ্ধতা হলো এটি কেবল একটি শাখার মাধ্যমে কাজ করে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় এর শাখা থাকে না। ফলে গ্রাহক যেকোনো জায়গায় থেকে ব্যাংকিং লেনদেনে ব্যর্থ হন। গ্রাহক প্রয়োজনে এক জায়গায় থেকে অন্য জায়গায় টাকা পাঠাতে পারে না। এছাড়া আমদানি-রপ্তানি বাণিজ্যে প্রত্যয়পত্রের সুবিধা নিতে পারে না। এসব কারণে উদ্দীপকে সেলিম মিয়া সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সেলিম মিয়ার জন্য চিত্রা ব্যাংক উপযুক্ত নয়। সুতরাং, তিনি শাখা ব্যাংকে হিসাব খুলে লেনদেন করতে পারেন। [বিশেষ দ্রষ্টব্য: পুরাতন পাঠ্যবই অনুসারে (কাঠামোভিত্তিক শ্রেণিবিভাগ) সমাধানটি করা হয়েছে।]
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
"বিভিন্ন সীমাবদ্ধতার কারণে 'চিত্রা ব্যাংক লি.' সেলিম মিয়ার জন্য উপয…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর