ইজারা কী? ব্যাখ্যা করো।
উত্তর: মেশিন, যন্ত্রপাতি, যানবাহনসহ অন্যান্য স্থায়ী সম্পত্তি সরাসরি না কিনে নির্ধারিত ভাড়া দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহার করাই হলো ইজারা। ব্যাংক কখনও কখনও গ্রাহকের অনুরোধে বিভিন্ন সম্পদ কিনে নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহকের ব্যবহারের উদ্দেশ্যে তার কাছে হস্তান্তর করে। এক্ষেত্রে উক্ত সম্পদের মালিকানা ব্যাংকের কাছেই থাকে। নির্দিষ্ট সময় শেষে গ্রাহক এ সম্পদ পুনরায় ব্যাংকের কাছে ফেরত দেয়। উক্ত সম্পদ ব্যবহারের সময়টুকুর জন্য গ্রাহক ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দেয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-৯ : ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন · সৃজনশীল
ইজারা কী? ব্যাখ্যা করো।
উত্তর