'পদ্মা ব্যাংক' বাণিজ্যিক ব্যাংক হিসেবে যেসব প্রধান কাজ সম্পন্ন করে তা ব্যাখ্যা করো।
উত্তর: 'পদ্মা ব্যাংক' বাণিজ্যিক ব্যাংক হিসেবে আমানত গ্রহণ, সুদ প্রদান, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণ সহ মূলধন গঠন করে থাকে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক আমানত সংগ্রহ, ঋণ প্রদান ও গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা সুবিধা দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। উদ্দীপকে পদ্মা ব্যাংক জনগণের অর্থ আমানত হিসেবে গ্রহণ করে। জনগণকে এ অর্থের বিনিময়ে স্বল্প হারে সুদ পরিশোধ করে। এ ব্যাংক জনগণকে বিভিন্ন মেয়াদে ঋণ প্রদান করে। অর্থাৎ, ব্যাংকটি প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। এর বিনিময়ে উচ্চ হারে সুদ আদায় করে। এ সুদ গ্রহণের মাধ্যমে পদ্মা ব্যাংক মুনাফা অর্জন করে। তাই বলা যায়, পদ্মা ব্যাংক আমানত গ্রহণ ও সুদ প্রদান, ঋণ মঞ্জুর ও সুদ গ্রহণসহ মূলধন গঠন করে বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি সম্পাদন করে থাকে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১০ : বাণিজ্যিক ব্যাংক · সৃজনশীল
'পদ্মা ব্যাংক' বাণিজ্যিক ব্যাংক হিসেবে যেসব প্রধান কাজ সম্পন্ন করে …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর