ঝুরঝুরে বালিতে হাঁটা কষ্টকর কেন?
উত্তর: আমরা যখন হাঁটি, তখন আমরা পা দিয়ে মাটিতে ধাক্কা দেই অর্থাৎ ক্রিয়া বল প্রয়োগ করি তখন মাটি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমাদের শরীরে সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এ সমান ও বিপরীত বলটা দিয়েই আমাদের ত্বরণ হয় এবং আমরা সহজে হাঁটি। কিন্তু ঝুরঝুরে বালুর উপর হাঁটার ক্ষেত্রে, বালুর ওপর সঠিকভাবে বল প্রয়োগ করা যায় না, বালু সরে যায় তাই নিউটনের তৃতীয় সূত্রের পাল্টা প্রতিক্রিয়া বলটাও ঠিকভাবে পাওয়া যায় না। যে কারণে শক্ত মাটিতে হাঁটা সোজা হলেও ঝুরঝুরে বালুর উপর হাঁটা কষ্টকর।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
ঝুরঝুরে বালিতে হাঁটা কষ্টকর কেন?
উত্তর