নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: ইদানিং রফিক সাহেব অল্প পরিশ্রমে ক্লান্তি ও দুর্বলতাবোধ কনে তার রক্ত পরীক্ষায় শর্করার পরিমাণ বেশি পাওয়া যায়। অন্যদি তার স্ত্রীর রক্তচাপ পরীক্ষায় সর্বদাই ১৪০/৯০ [গণিত] বেশি পাওয়া যায়। প্রশ্ন: রফিক সাহেবের রোগটি কী ধরনের?
ক. বিপাকীয়
খ. হৃদরোগ
গ. সংক্রামক
ঘ. কিডনি রোগ
উত্তর: বিপাকীয়
ব্যাখ্যা: সঠিক উত্তর : ক) বিপাকীয় অপশন যাচাইকরণ: ক) বিপাকীয়: উদ্দীপকে রফিক সাহেবের রক্তে শর্করার পরিমাণ বেশি থাকা ডায়াবেটিস রোগের লক্ষণ নির্দেশ করে। এটি মূলত একটি বিপাকীয় বা [গণিত] রোগ। তাই এটি সঠিক। খ) হৃদরোগ: এটি হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা, রক্তে শর্করা বৃদ্ধির মূল কারণ নয়। গ) সংক্রামক: ডায়াবেটিস কোনো জীবাণুঘটিত ছোঁয়াচে রোগ নয়, তাই এটি সংক্রামক নয়। ঘ) কিডনি রোগ: এটি রেচনতন্ত্রের সমস্যা, রক্তে শর্করার আধিক্য এর প্রাথমিক লক্ষণ নয়।
SSC বিজ্ঞান অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-৩ : হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য · MCQ