সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করার ব্যবস্থাকে কী বলা হয়?
ক. ইন্টারপ্রেট
খ. কম্পাইল
গ. কনভার্ট
ঘ. ট্রান্সলেটর
উত্তর: কম্পাইল
ব্যাখ্যা: সবগুলো নির্দেশ একসাথে মেশিন কোডে রূপান্তরিত করার ব্যবস্থাকে কম্পাইল বলে। একটি একটি করে নির্দেশ ধারাবাহিকভাবে মেশিন কোডে রূপান্তরের ব্যবস্থাকে ইন্টারপ্রেট বলে। প্রোগ্রামিং ভাষাকে মেশিন ভাষায় কনভার্ট বা রূপান্তর করে ট্রান্সলেটর।
SSC ICT School papers MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ICT · School papers · MCQ