মনে করো, তুমি শিমুল/সায়মা। সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলার বিবরণ। দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর: ১০ মার্চ ২০২৩ প্রধান শিক্ষক সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়। বিষয়: স্কুলে অনুষ্ঠিত বিজ্ঞান মেলার বিবরণ দিয়ে প্রতিবেদন সূত্র: সি.উ.মা.বি/১৩(৬)/২০২৩ ০৭.০৬.২০২৩ জনাব সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা সম্পর্কিত প্রতিবেদন তৈরির জন্য আদিষ্ট হয়ে নিচের প্রতিবেদনটি উপস্থাপন করছি। সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত ১. গত ৭ জুন স্বনামধন্য সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এক বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় উপাচার্য মহোদয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ২. পদার্থবিজ্ঞানের শিক্ষক এস কিবরিয়ার নেতৃত্বে বিজ্ঞান মেলার সার্বিক দায়িত্ব পালন করে স্কুলের ৪০ সদস্যের স্কাউট দল। বিজ্ঞান মেলার কর্মসূচি চূড়ান্ত করা হয় ১ মার্চ ২০২৩। কর্মসূচি অনুযায়ী ২ মার্চ, ২০২৩ মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্দ্বোধন ঘোষণার পর ষষ্ঠ থেকে দশম প্রতিটি শ্রেণির দুটি করে দল তাদের স্টলে নিজস্ব প্রকল্প প্রদর্শন করে। মেলায় মোট স্টলের সংখ্যা ছিল ১০টি। ৩. আগত অতিথিরা এবং স্কুলের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে মেলা পরিদর্শন করেন। অতিথিরা মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রকল্পগুলো দেখে আনন্দিত হন। তাঁরা শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি দেখে বিশেষভাবে প্রশংসা করেন। তবে মেলা দেখতে আসা শিক্ষার্থীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তারা প্রতিটি প্রকল্পকে খুঁটে খুঁটে দেখে এবং প্রকল্প প্রদর্শনকারীদের কাছ থেকে প্রকল্প সম্পর্কিত নানা তথ্য জেনে নেয়। ৪. ষষ্ঠ শ্রেণির দুটি দল দেখায় কীভাবে পরিত্যক্ত কলম ও ইলেকট্রিক বাল্বের মাধ্যমে পেপারওয়েট বানানো যায়। সপ্তম শ্রেণির দুটি দল উপস্থাপন করে 'ওয়াটার ট্যাঙ্ক অ্যালার্মি সিস্টেম'। জলের ট্যাঙ্ক জলে ভরে গেলে এই যন্ত্র উঠে জানিয়ে দেবে যে ট্যাঙ্কটি ভর্তি হয়ে গেছে। অষ্টম শ্রেণির দুটি দল প্রদর্শন করে একটি আদর্শ গ্রামের নকশা। তাদের নকশায় দেখানো হয় কীভাবে কৃষিজমি নষ্ট না করে কম জায়গায় অধিক লোক বাস করতে পারে। নবম শ্রেণির দুটি দল দেখায় একটি আধুনিক ও পরিবেশের জন্য উপযোগী কারখানার নকশা। তাদের নকশায় দেখানো হয় কীভাবে একটি কারখানা তাদের বর্জ্য পদার্থ Recycle করে পরিবেশকে সুন্দর রাখবে। দশম শ্রেণির দুটি দল দেখায় একধরনের বিশেষ চেয়ার, যাতে বসে থাকা অসুস্থ মানুষ শুধু তার হাতের মাধ্যমে সুইচ টিপে অন্যদের জানাবে তার কী দরকার। বিকাল ৪টায় মেলার প্রদর্শনী সমাপ্ত হয়। ৫. বিকাল ৫টায় শুরু হয় পুরস্কার বিতরণী। প্রতিটি শ্রেণির বিজয়ী দলকে পুরস্কার দেওয়া হয়। সবচেয়ে সুন্দর প্রকল্প চিহ্নিত হয় দশম শ্রেণির খ গ্রুপের প্রকল্পটি। এছাড়া মেলায় অংশগ্রহণকারী সকল দলকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি। পুরস্কার বিতরণী সমাপ্ত হলে সভাপতি বিজ্ঞান মেলার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক শিক্ষার্থীই এমন কাজ করতে আগ্রহ প্রকাশ করে। ভবিষ্যতে এমন বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক এবং উদ্ভাবনী শক্তিসম্পন্ন করে তুলবে। প্রতিবেদকের নাম ও ঠিকানা : শিমুল মাহমুদ দশম শ্রেণি, বিজ্ঞান বিভাগ প্রতিবেদনের শিরোনাম : সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত প্রতিবেদন তৈরির সময় : রাত ৮:০০টা প্রতিবেদন রচনার তারিখ : ১০.০৬.২০২৩ [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি শিমুল/সায়মা। সিলেট উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য বিজ্ঞান মেলার বিবরণ। দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর