মনে করো, তুমি সালমা। তুমি পাবনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 'বাংলা নববর্ষ' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর: ১৮ এপ্রিল ২০২৩ প্রধান শিক্ষক পাবনা জিলা স্কুল পাবনা বিষয়: বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন। সূত্র: আ/স/ক/উ. বি. চ/৮৭/২০২৩ জনাব আপনার আদেশক্রমে পাবনা জিলা স্কুল সম্প্রতি যে বাংলা নববর্ষ উদ্যাপন অনুষ্ঠান হয়ে গেল সে সম্পর্কে আপনার সমীপে প্রতিবেদন উপস্থাপন করলাম। পাবনা জিলা স্কুলের বাংলা নববর্ষ উদ্যাপিত ১৪ এপ্রিল ২০২৩ পাবনা জিলা স্কুলের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 'বাংলা নববর্ষ-১৪৩০' উদযাপিত হয়। এ উপলক্ষ্যে আয়োজন করা হয় আলোচনা সভা, বৈশাখী মেলা, বইমেলা, স্বরচিত কবিতা পাঠের আসর, সংগীত ও নৃত্যানুষ্ঠানের। নববর্ষ উপলক্ষ্যে স্কুল মাঠকে চমৎকারভাবে সজ্জিত করা হয়। 'বাংলা নববর্ষ' খুব বড়ো করে লেখা হয় বিদ্যালয়ে প্রবেশ পথের প্রধান তোরণে, যা অনেক দূর থেকে দেখা যায়। বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার শুভ উদবোধন ঘোষণা করেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবদুর রহিম। প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী এবং জেলা প্রশাসক। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ একটি সার্বজনীন উৎসব, জাতীয় উৎসব। আমাদের জাতিসত্তার সাথে এ উৎসবের আমেজ জড়িয়ে আছে। জাতি হিসেবে আমাদের স্বকীয়তার অন্যতম স্মারক এ বাংলা নববর্ষ। নববর্ষ আমাদের জীবনকে নতুনভাবে উদ্দীপ্ত করে, আমরা পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাই। অতীতের ব্যর্থতা, গ্লানি ভুলে গিয়ে নতুনের আহ্বানে জেগে উঠি, স্বপ্ন দেখি নতুন দিনের। বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাংলা নববর্ষ আমাদের জন্য নতুন নতুন সম্ভাবনা নিয়ে আসে বলেও প্রধান অতিথি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষের উৎসবের সঙ্গে আমাদের গৌরবময় অতীত ও ঐতিহ্যের নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলা নববর্ষ আমাদের জীবনে স্বকীয়তা ও সচেতনতা সৃষ্টি করে, আমাদের আশাবাদী জীবনে নববর্ষ সীমাহীন সম্ভাবনা নিয়ে হাজির হয়। অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বাংলা নববর্ষ আমাদের জীবনে আসে বিশেষ তাৎপর্য নিয়ে। জাতীয় জীবনে নতুন চেতনার সৃষ্টি করে বলে আমরা বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নিয়ে গেয়ে উঠি- 'এসো হে বৈশাখ, এসো এসো।' আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদ্যালয় মাঠে আয়োজিত বৈশাখী মেলার উদ্বোধন করেন। এতে কুটিরশিল্পজাত বিভিন্ন সামগ্রীর সমাবেশ ঘটে। এ ছাড়াও মেলার বিভিন্ন দোকানে ছোটোদের মন ভোলানো পণ্য, এবং নানারকমের দেশীয় খাবারদাবার দেখা যায়। বিনোদনের নানা উপকরণ মেলাকে বেশ উপভোগ্য করে তোলে। মেলায় প্রচুর দর্শক সমাগম ঘটে। চারদিকে যেন আনন্দ কোলাহল শোনা যায়। বিদ্যালয় মাঠের এক কোণে দেখা যায় নাগরদোলায় চড়ার জন্য অনেক শিশু-কিশোর জড়ো হয়ে আছে। বাঁশির শব্দে আর শিশুদের কোলাহলে মুখরিত হয়ে ওঠে মেলার চারপাশ। বাংলা নববর্ষ উপলক্ষ্যে স্বরচিত কবিতা পাঠেরও আয়োজন করা হয়। এতে দেশবরেণ্য বেশ ক'জন কবিসহ স্থানীয় কবিরা কবিতা পাঠ করেন। দেশবরেণ্য কবিদের মধ্যে কবিতা পাঠ করেন মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ ও আসাদ চৌধুরী। এ উপলক্ষ্যে সংগীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়। বাংলাদেশ বেতার এবং টেলিভিশনের শিল্পীসহ স্থানীয় শিল্পীরা দেশাত্মবোধক্র সংগীত পরিবেশন করেন। নৃত্যানুষ্ঠানে 'বেশ কজন শিশুশিল্পী নৃত্য পরিবেশন করে। নৃত্যানুষ্ঠান দর্শকদের বেশ আনন্দ দেয়। প্রতিবেদকের নাম ও ঠিকানা: সালমা আক্তার, দশম শ্রেণি, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম প্রতিবেদনের শিরোনাম : পাবনা জিলা স্কুলের বাংলা নববর্ষ উদযাপিত প্রতিবেদন তৈরির তারিখ : ১৮ এপ্রিল, ২০২৩ প্রতিবেদন তৈরির সময় : সকাল ১০.০০টা [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি সালমা। তুমি পাবনা জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী। তোমার বিদ্যালয়ে 'বাংলা নববর্ষ' উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানমালার বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন প্রণয়ন করো।
উত্তর