তোমার এলাকায় এডিস মশার উপদ্রব ও ডেঙ্গুজ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনের গুরুত্ব উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর: ১৪ জুন, ২০২৩ সম্পাদক দৈনিক প্রথম আলো প্রগতি ইনসিওরেন্স ভবন, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। বিষয়: সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত 'দৈনিক প্রথম আলো' পত্রিকায় নিম্নলিখিত পত্রটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক সাজ্জাদুল ইসলাম জুরাইন, ঢাকা। এডিস মশা নিধনের গুরুত্ব প্রসঙ্গে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ জনবহুল স্থান জুরাইন। জীবিকার - সন্ধানে হাজার হাজার মানুষ এখানে বসবাস করে। কিন্তু এই বিশাল জনগোষ্ঠীর বর্তমান সময়ে সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে এডিস মশার উপদ্রব। গত কয়েক বছরে, এলাকায় মশার সীমাহীন উৎপাতে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। নানা ধরনের মশাবাহিত রোগের প্রকোপ বেড়ে গিয়েছে। - আর বর্তমানে এ সমস্যা আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এ বছর বেশ কিছু রোগী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এডিস মশার উপদ্রব নিয়ন্ত্রণে পদক্ষেপ না নিলে সাধারণ জনগণের এলাকায় বসবাস - করা দুস্কর হয়ে যাবে। এডিস মশা নিধনে সর্বস্তরের মানুষকে সচেতন হয়ে একযোগে কাজ করতে হবে। একমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতাই পারে এই আতঙ্ক রোধ করেত। এলাকাকে মশামুক্ত করতে সচেতনতার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরিচ্ছন্ন কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া যেখানে সেখানে ময়লা না ফেলা, মশারি টাঙিয়ে ঘুমানো এবং মশা বৃদ্ধি পায় এমন পরিবেশ যাতে সৃষ্টি না হয়, সেদিকে লক্ষ রাখতে হবে। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে সর্বত্র মশার ঔষধ প্রয়োগ করতে হবে এবং এলাকা পরিচ্ছন্ন রাখতে উদ্যোগী হতে হবে। এ অবস্থায় এডিস মশা নিধনের জন্য কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ গ্রহণ করলে কৃতার্থ হব। জুরাইনবাসীর পক্ষে সাজ্জাদুল ইসলাম জুরাইন, ঢাকা। [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
তোমার এলাকায় এডিস মশার উপদ্রব ও ডেঙ্গুজ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় এডিস মশা নিধনের গুরুত্ব উল্লেখ করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য দৈনিক পত্রিকায় প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর