বাল্যকাল হইতেই আমাদের শিক্ষার সহিত আনন্দ নাই। কেবল যাহা নিতান্ত আবশ্যক, তাহাই কণ্ঠস্থ করিতেছি। তেমন করিয়া কোনো মতে কাজ চলে মাত্র, কিন্তু মনের বিকাশ লাভ হয় না। হাওয়া খাইলে পেট ভরে না, আহার করিলে পেট ভরে, কিন্তু আহারাদি রীতিমতো হজম করিবার জন্য হাওয়া অবশ্যক। তেমনি একটি শিক্ষাপুস্তককে রীতিমতো হজম করিতে অনেকগুলি অপাঠ্যপুস্তকের সাহায্য আবশ্যক। ইহাতে আনন্দের সহিত পড়িতে পড়িবার শক্তি অলক্ষিতভাবে বৃদ্ধি পাইতে থাকে। গ্রহণশক্তি, ধারণাশক্তি চিন্তাশক্তি বেশ সহজে এবং স্বাভাবিক নিয়মে ফল লাভ করে।
উত্তর: সারাংশ: আমাদের শিক্ষাব্যবস্থায় আনন্দের যোগ নেই। শিক্ষাকে আনন্দময় করার জন্য পাঠ্যবহির্ভূত পুস্তক পাঠের প্রয়োজন। কারণ আনন্দের সঙ্গে শিক্ষালাভ করলে মানুষের জ্ঞান ও চিন্তাশক্তির যথার্থ বিকাশ ঘটে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৫ : সারাংশ ও সারমর্ম · সৃজনশীল

উত্তর