মনে করো, তুমি সিয়াম। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। স্কুলের ভেতরে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের সমীপে একখানা দরখাস্ত লেখো।
উত্তর: ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ প্রধান শিক্ষক রাজশাহী কলেজিয়েট স্কুল বিষয়: স্কুলের ভেতর ক্যানটিন, স্থাপনের আবেদন। মহোদয়, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের শিক্ষার্থী। অত্র জেলায় বিখ্যাত এই স্কুলে শিক্ষার্থীসংখ্যা অনেক এবং আমরা অনেকেই দূর-দূরান্ত থেকে প্রতিদিন স্কুলে আসি। শিক্ষালাভের নিমিত্তে লম্বা সময় ধরে আমরা স্কুলে অবস্থান করি। স্কুলে একটি নির্দিষ্ট সময়ে আমাদের খাবার খাওয়ার সময় দিলেও দেখা যায় কেউ কেউ খেতে পারি না। কেননা অনেকেরই বিভিন্ন কারণে বাড়ি থেকে খাবার আনা সম্ভব হয় না। এছাড়াও হালকা কিছু খাবার খাওয়ার প্রয়োজন হলেও ব্যবস্থা না থাকার কারণে তা সম্ভব হয় না। এভাবে শিক্ষার্থীদের স্বাস্থ্যহানি ঘটছে। এ অবস্থায় স্কুলের ভেতর একটি ক্যানটিন স্থাপনের প্রয়োজনীয়তা আমরা বিশেষভাবে অনুভব করছি। এর ফলে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরাও উপকৃত হবেন। অতএব মহোদয়ের নিকট আমাদের আবেদন, স্কুলের ভেতর একটা ক্যানটিন স্থাপন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে আমাদের কৃতজ্ঞ করবেন। নিবেদক সিয়াম মাহবুব রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থীদের পক্ষে
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি সিয়াম। রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী। স্কুলের ভেতরে ক্যানটিন স্থাপনের ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের সমীপে একখানা দরখাস্ত লেখো।
উত্তর