মনে করো, তুমি সুমি। চাঁন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর: ১৮ ডিসেম্বর, ২০২৩ প্রধান শিক্ষক চাঁন বালিকা বিদ্যালয় বিষয়: বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে প্রতিবেদন। সূত্র: চা. বা. বি/২১(৭)/২৩- জনাব সম্প্রতি চাঁন বালিকা বিদ্যালয় ৫২তম বিজয় দিবস উদ্যাপন সম্পর্কে প্রতিবেদন রচনায় আদিষ্ট হয়ে আমি নিম্নলিখিত প্রতিবেদনটি উপস্থাপন করছি। চাঁন বালিকা বিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপিত মহান বিজয় দিবস উপলক্ষ্যে গত ১৬ ডিসেম্বর, ২০২৩ তারিখে চাঁন বালিকা বিদ্যালয়ে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ মাহফিল, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বরচিত কবিতা পাঠের আসর, সংগীতানুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একজন বিশিষ্ট ভাষাবিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মহোদয় ও পৌরসভার চেয়ারম্যান মহোদয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা শেখ হারুন-অর-রশীদ। প্রধান অতিথির তাঁর ভাষণে বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাস যুদ্ধের ফসল আজকের বাংলাদেশ। মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়ের গৌরব নিয়ে আমাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে হবে। তবে ভৌগোলিক স্বাধীনতা এলেও আমাদের জাতীয় জীবনে অর্থনৈতিক মুক্তি এখনো আসেনি। অর্থনৈতিক মুক্তি ছাড়া দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ অতিথির ভাষণে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যদি আমরা রক্ষা করতে পারি, তাহলেই বিজয় দিবসের আনন্দ অর্থবহ হবে। বিজয়ের গৌরবে অনুপ্রাণিত হয়ে আমাদের সবাইকে জাতি গঠনে কাজ করে যেতে হবে। পৌরসভার চেয়ারম্যান বলেন, স্বাধীনতা যুদ্ধে বিজয় যেকোনো মুক্তি-পাগল মানুষের জন্য অমূল্য সম্পদ। আমাদের জাতীয় চেতনায় বিজয় দিবস অফুরন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক বলেন, মরণযজ্ঞের মধ্য দিয়ে মুক্তিকামী এদেশের মানুষ গড়ে তুলেছিল প্রতিরোধ আন্দোলন। পশ্চিম পাকিস্তানের বর্বর শাসকদের বর্বরতা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল। কিন্তু শত অত্যাচার-নিপীড়নও বাঙালি জাতিকে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারেনি। সবশেষে খেলাধুলা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আবুল কালাম মনজুর মোরশেদ। প্রতিবেদকের নাম ও ঠিকানা : সুমি ইসলাম, দশম শ্রেণি চাঁন বালিকা বিদ্যালয় প্রতিবেদনের শিরোনাম : চাঁন বালিকা বিদ্যালয়ে বিজয় দিবস উদ্যাপিত প্রতিবেদন তৈরির তারিখ ও সময় : ১৮ ডিসেম্বর ২০২৩ রাত ৯.০০টা * [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি সুমি। চাঁন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ে বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর