মনে করো, তুমি পরাগ। দৈনিক 'প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর: ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয় নিজস্ব প্রতিবেদকা। পরাগ। বরগুনা। ১০ এপ্রিল ২০২৩৷৷ বর্তমান সময়ে ডেঙ্গু এক আতঙ্কের নাম। ডেঙ্গুজ্বরের জীবানুবাহী মশা কোনো ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তি চার থেকে ছয় দিনের মধ্যে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়। ইদানীং ডেঙ্গুর প্রকোপ অত্যধিক হারে বৃদ্ধি পেয়েছে, যা মানুষের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি করেছে। সবচেয়ে পীড়াদায়ক রোগের মধ্যে ডেঙ্গু অন্যতম। বিশেষ করে গরম ও বর্ষার সময়টাতেই ডেঙ্গুজ্বরের প্রকোপ বেশি থাকে। সাধারণত শহরাঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি হয়। এ জ্বরে শরীর দুর্বল হয়ে যাবার সাথে ব্যথা হয়। প্রচণ্ড জ্বর এবং মাথাব্যাথা, বমিভাব হওয়া, তলপেট ও সারা শরীরে যন্ত্রণা, চামড়ায় লালচে দাগ (র্যাশ) হতে পারে। অন্যান্য বছরের তুলনায় এ বছর ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে আছে। সেরকম লক্ষণীয় হারে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে দেখা যায়নি। তবে ডেঙ্গু আক্রান্ত হলে মারা যাওয়ার ঝুঁকিও বেশি। একমাত্র সচেতনতার মাধ্যমেইে আমরা নিরাপদ থাকতে পারি। মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। শুধু দিনে নয়, রাতেও সারা শরীরে মশা নিরোধক ক্রিম ব্যবহার করতে হবে। ঘুমানোর আগে মশারি ব্যবহার ডেঙ্গু প্রতিরোধের সর্বোত্তম পন্থা। ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি সাধারণ জনগণের এগিয়ে আসতে হবে। সরকার ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু সমস্যা দূর করা সম্ভব।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি পরাগ। দৈনিক 'প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গু জ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর