মনে করো, তুমি শিউলি। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্রী। ইতিহাসখ্যাত কোনো স্থানে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
উত্তর: ২১ নভেম্বর, ২০২৩ প্রধান শিক্ষক দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয় দিনাজপুর। বিষয়: শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন।. জনাব, বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রী। সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে যাওয়ার মানসিক প্রস্তুতি নিয়েছি। পাঠ্যসূচিভুক্ত তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে শিক্ষাসফরের কোনো বিকল্প নেই, সে বিষয়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রায়ই আমাদের অবগত করেন। বাস্তবিকই শিক্ষাসফর শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে বিষয়টি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সে বিষয়টি পড়ার পাশাপাশি যদি বাস্তবে তার সঙ্গে পরিচিত হওয়া যায় তবে তা সে জ্ঞানলাভে আরও বেশি ফলপ্রসূ হবে, সে ব্যাপারে আপনি আমাদের চেয়েও ভালো জানেন। তাই আপনার অনুমতিসাপেক্ষে আমরা বগুড়ার মহাস্থানগড়ে শিক্ষাসফরে যেতে ইচ্ছুক। মহাস্থানগড় সম্পর্কে আমরা পাঠ্যসূচিতে পড়েছি, এবার এ ঐতিহাসিক স্থানটি বাস্তবে দেখতে চাই। বর্ধিত করতে চাই মহাস্থানগড় সম্পর্কে আমাদের জানার পরিধি। অতএব, মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাদের শিক্ষাসফরের অনুমতি ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দিয়ে বাধিত করবেন। নিবেদক শিউলি হক দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি শিউলি। দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির একজন ছাত্রী। ইতিহাসখ্যাত কোনো স্থানে শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের
উত্তর