মনে করো, তুমি মাসুম/ মাসুমা। কুমিল্লা জিলা স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধানশিক্ষকের কাছে একটি আবদেনপত্র লেখো।
উত্তর: ১০ জানুয়ারি, ২০২৩ প্রধান শিক্ষক কুমিল্লা জিলা স্কুল কুমিল্লা বিষয়: ছাত্রকল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্যের আবেদন। জনাব, বিনীত নিবেদন, আমি আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির একজন নিয়মিত ছাত্রী। আমি পাঁচ বছর ধরে এ বিদ্যালয়ে পড়াশোনা করছি। গত বার্ষিক পরীক্ষায় আমি প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছি। আমাদের পারিবারিক জীবনে একটি দুর্ঘটনার জন্য আমার ও আমার ভাই-বোনদের লেখাপড়া প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। কয়েক দিন আগে হঠাৎ এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি শয্যাশায়ী। বাবার চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হচ্ছে। আত্মীয়-স্বজন প্রাথমিকভাবে সাহায্য-সহযোগিতা করলেও দীর্ঘমেয়াদি চিকিৎসা বহন করার মতো আর্থিক সচ্ছলতা কারো নেই। আমি পরিবারের বড়ো সন্তান। আমার পড়াশোনা বন্ধ হলে পুরো পরিবারের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই নিরুপায় হয়ে আপনার শরণাপন্ন হয়েছি। যদি আমাকে বিনা বেতনে পড়ার সুযোগ এবং বিদ্যালয়ের ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন কিছু অর্থ প্রদান করেন, তবে হয়তো আমার পড়ালেখার ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হবে। অতএব, আপনার কাছে আমার বিনীত প্রার্থনা, আমাকে আপনার বিদ্যালয়ে বিনা বেতনে পড়ার অনুমতি প্রদান এবং ছাত্রকল্যাণ তহবিল থেকে এককালীন কিছু অর্থ অনুদানের ব্যবস্থা করে বাধিত করবেন। বিনীত নিবেদক আপনার একান্ত অনুগত মাসুম দশম শ্রেপি, রোল নম্বর-০১
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি মাসুম/ মাসুমা। কুমিল্লা জিলা স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থী। দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধানশিক্ষকের কাছে একটি আবদেনপত্র লেখো।
উত্তর