শেয়ারFacebookWhatsApp

মনে করো, তুমি আঁখি, একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকায় মহান বিজয় দিবস উদ্যাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো।

উত্তর: ময়মনসিংহে বিজয় দিবস উদ্যাপিত জেলা প্রতিনিধি। ময়মনসিংহ। ১৭ ডিসেম্বর ২০২৩: দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ময়মনসিংহে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে নগরীর টাউন হল মিলনায়তনে প্রধান অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবসের বিভিন্ন আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচঞ্চল। সকাল আটটায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটুর নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার শান্তির কামনা করে মোনাজাত করা হয়, দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় খাদ্য, বস্ত্র, নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ। তারপর মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। আলোচনাসভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার, মেয়র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিকুর রেজা বিশ্বাস বলেন, 'মুক্তিযুদ্ধ এদেশের মানুষের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতার জন্য বাঙালি জাতি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, স্বীকার করেছে অবর্ণনীয় ত্যাগ। শহিদদের সেই আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সাম্য, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারি। আমাদের সবাইকে হতে হবে স্বাধীনতার অতন্দ্র প্রহরী'। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু। তিনি স্বাধীনতার স্বরূপ মূল্যায়ন, যুদ্ধজয়ী জাতি হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রার সামগ্রিক বর্ণনা তুলে ধরেন। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তিনি স্বাধীনতা ও বিজয়ের সুফল হিসেবে নির্দেশ করেন। আলোচনাসভা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় বিজয় দিবসের অনুষ্ঠান।

SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল

মনে করো, তুমি আঁখি, একটি দৈনিক পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তোমার এলাকায় মহান বিজয় দিবস উদ্যাপন সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা করো।

উত্তর

ময়মনসিংহে বিজয় দিবস উদ্যাপিত জেলা প্রতিনিধি। ময়মনসিংহ। ১৭ ডিসেম্বর ২০২৩: দিনব্যাপী বিভিন্ন আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে ময়মনসিংহে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে নগরীর টাউন হল মিলনায়তনে প্রধান অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ছাত্র-শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবসের বিভিন্ন আয়োজন হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণচঞ্চল। সকাল আটটায় ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস এবং ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটুর নেতৃত্বে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে মহান মুক্তিযুদ্ধের শহিদদের আত্মার শান্তির কামনা করে মোনাজাত করা হয়, দরিদ্রদের মাঝে বিতরণ করা হয় খাদ্য, বস্ত্র, নগদ অর্থসহ বিভিন্ন উপকরণ। তারপর মিলনায়তনে অনুষ্ঠিত হয় মূল আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। আলোচনাসভায় বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার, মেয়র, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে জনাব শফিকুর রেজা বিশ্বাস বলেন, 'মুক্তিযুদ্ধ এদেশের মানুষের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। স্বাধীনতার জন্য বাঙালি জাতি সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, স্বীকার করেছে অবর্ণনীয় ত্যাগ। শহিদদের সেই আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে যদি আমরা সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে সাম্য, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারি। আমাদের সবাইকে হতে হবে স্বাধীনতার অতন্দ্র প্রহরী'। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইকরামুল হক টিটু। তিনি স্বাধীনতার স্বরূপ মূল্যায়ন, যুদ্ধজয়ী জাতি হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রার সামগ্রিক বর্ণনা তুলে ধরেন। দারিদ্র্য ও ক্ষুধামুক্ত বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডকে তিনি স্বাধীনতা ও বিজয়ের সুফল হিসেবে নির্দেশ করেন। আলোচনাসভা শেষে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় বিজয় দিবসের অনুষ্ঠান।
SSCবাংলা ২য় পত্রপরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ের 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উদ্যাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ের 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উদ্যাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ফাহিমা। দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গুজ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ফাহিমা। দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গুজ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন লেখো।

অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি সিলেটের কুমারগাঁও এলাকায় বসবাস করো। তোমার এলাকার রাস্তাঘাটের বেহালদশা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি সিলেটের কুমারগাঁও এলাকায় বসবাস করো। তোমার এলাকার রাস্তাঘাটের বেহালদশা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.(খ) মনে করো, তুমি বিজয়/বিপাশা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

(খ) মনে করো, তুমি বিজয়/বিপাশা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ঈশান/ঈশাল। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ঈশান/ঈশাল। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অথবা, (খ) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো।

অথবা, (খ) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

অথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি হৈমন্তী। তোমার বিদ্যালয়ে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন উপলক্ষ্যে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি হৈমন্তী। তোমার বিদ্যালয়ে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন উপলক্ষ্যে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অথবা, (খ) 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করো।

অথবা, (খ) 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়েরযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ফাহিমা। দৈনিক প্রথম আলো অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি সিলেটের কুমারগাঁও এলাকায়(খ) মনে করো, তুমি বিজয়/বিপাশা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ঈশান/ঈশাল। 'দৈনিক ইত্তেফঅথবা, (খ) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো।যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদঅথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমারযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি হৈমন্তী। তোমার বিদ্যালয়েঅথবা, (খ) 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন উপস্থাপযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।