মনে করো, তুমি দিনাজপুর জেলার বাউল পাড়া গ্রামের সবুজ। তোমার এলাকার বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে কোনো দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো।
উত্তর: ১১ জানুয়ারি, ২০২৩ সম্পাদক দৈনিক জনকণ্ঠ জনকণ্ঠ ভবন, ২৪/এ, রাশেদ খান মেনন রোড, নিউ ইস্কাটন রোড, ঢাকা। বিষয়: সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার সম্পাদিত জনপ্রিয় সংবাদপত্র 'দৈনিক জনকণ্ঠ'-এর চিঠিপত্র বিভাগে নিম্নোক্ত চিঠিটি প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক সবুজ হালদার দিনাজপুর। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই দিনাজপুর জেলার একটি বর্ধিষ্ণু ও জনবহুল গ্রাম বাউল পাড়া। এ গ্রামে প্রায় আট হাজার লোকের বাস। পাঁচ বছর পূর্বে গ্রামটি বিদ্যুতায়িত হয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে, বিদ্যুতায়নের পর থেকে এ পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট এ এলাকার নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই ১০/১২ বার বিদ্যুৎ যাওয়া-আসা করে। মাঝে মাঝে সারাদিন বিদ্যুৎ থাকে না। ফলে এলাকার উৎপাদনমুখী কল-কারখানা অচল হয়ে পড়ছে। গরমে এবং মশার উপদ্রবে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটছে। ইতিপূর্বে এ ব্যাপারে স্থানীয় অভিযোগ কেন্দ্রে কয়েকবার আবেদন করেও কোনো ফল হয়নি। এমতাবস্থায় নিয়মিত বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। বাউলপাড়া গ্রামবাসীর পক্ষে সবুজ হালদার দিনাজপুর। [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি দিনাজপুর জেলার বাউল পাড়া গ্রামের সবুজ। তোমার এলাকার বিদ্যুৎ বিভ্রাটের আশু প্রতিকার চেয়ে কোনো দৈনিক পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র রচনা করো।
উত্তর