মনে করো, তুমি ইশতিয়াক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 'বিশ্ব পরিবেশ দিবস' উদ্যাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর: ৯ জুন ২০২৩ প্রধান শিক্ষক মির্জাপুর উচ্চ বিদ্যালয়। বিষয়: 'বিশ্ব পরিবেশ দিবস' উদ্যাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সংক্রান্ত প্রতিবেদন। সূত্র: মি.উ.বি/০২/০৬/২০২৩ তারিখ: ৭ জুন ২০২৩ মহোদয় সবিনয় নিবেদন এই যে, উল্লিখিত সূত্র ও বিষয়ের আলোকে মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে 'বিশ্ব পরিবেশ দিবস' উদ্যাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান সম্পর্কিত প্রতিবেদনটি আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করছি। বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন প্রতিবছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ এবং জনসচেতনতার মাধ্যমে 'বিশ্ব পরিবেশ দিবস' পালন করা হয়। এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল। এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ সালের ৫ জুন থেকে ১৬ জুন পর্যন্ত। তখন থেকেই প্রতি বছর এই দিবসটি পালিত হয়ে আসছে। মূলত, বিশ্বের মানবিক পরিবেশ উন্নয়ন এবং এর সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতার জন্যই এই দিবসটি বিশ্বব্যাপী পালন করা হয়। সেই ধারাবাহিকতায় গত ৫ জুন, ২০২৩ মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে 'বিশ্ব পরিবেশ দিবস' উদ্যাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান পরিচালনায় ছিল 'বিশ্ব পরিবেশ দিবস পালন কমিটি।' 'বিশ্ব পরিবেশ দিবস' পালন কর্মসূচি শুরু হয় সকাল ৯টায়। কর্মসূচি উদ্বোধন করেন মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক। প্রথমেই শুরু হয় আলোচনা সভা। এ আলোচনা সভায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীরাও অংশ নেন। এ আলোচনায় বিশ্ব পরিবেশ কী, এর ইতিহাস এবং গুরুত্ব সম্পর্কিত বিষয়সমূহ উপস্থাপিত হয়। আলোচনা সভার পরবর্তী কার্যক্রমে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক কর্তৃক বৃক্ষরোপণ করা হয়। এরপর শুরু হয় বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। এ অভিযানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দের সাথে সকল কার্যক্রমে অংশগ্রহণ করে। এ সময় তারা শিক্ষকদের সহায়তায় বিদ্যালয় আঙ্গিনা এবং এর আশপাশের এলাকা, শ্রেণিকক্ষ, শৌচাগার, সিঁড়িসহ প্রায় সম্পূর্ণ বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে। এ কার্যক্রমে অভিভাবকগণ আনন্দিত। তাদের মতে, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের আরও সচেতন এবং দায়িত্বশীল করে তুলবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দুপুর ১টায় শেষ হয় এবং শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণের মধ্য দিয়ে অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়। 'বিশ্ব পরিবেশ দিবস' উপলক্ষ্যে পরিচালিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানটি ছিল প্রাণ প্রাচুর্যে ভরপুর। অভিযানটি সুষ্ঠুভাবে পরিচালনায় সকলে আন্তরিকতার সাথে সর্বাত্মক সহযোগিতা করে কার্যক্রমটি সফল করেছেন। প্রতিবেদকের নাম ও ঠিকানা : ইশতিয়াক আহমেদ, দশম শ্রেণি মানবিক বিভাগ, মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রতিবেদনের শিরোনাম : বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন প্রতিবেদন তৈরির সময় : সন্ধ্যা ৭টা প্রতিবেদনের তারিখ : ৯ জুন ২০২৩ [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি ইশতিয়াক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 'বিশ্ব পরিবেশ দিবস' উদ্যাপন উপলক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষক বরাবর একটি প্রতিবেদন তৈরি করো।
উত্তর