মনে করো, তুমি সাদমান, চট্টগ্রামে থাকো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর: ২৬ জানুয়ারি, ২০২৩ সম্পাদক প্রথম, আলো প্রগতি ইনসিওরেন্স ভবন, ২০-২১ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। বিষয়: সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত 'প্রথম আলো' পত্রিকায় নিম্নলিখিত পত্রটি চিঠিপত্র বিভাগে প্রকাশ করলে কৃতার্থ হব। নিবেদক সাদমান খান চট্টগ্রাম। দূর্নামূল্যের ঊর্ধ্বগতি আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বল্পআয়ের। সামান্য আয়ে তাদের সংসার চালানো খুবই কষ্টকর। যেভাবে দ্রব্যের দাম বেড়ে চলেছে, তাতে করে জনসাধারণ আতঙ্কিত না হয়ে পারছে না। নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের নাভিশ্বাস উঠতে বসেছে ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে। সীমিত আয়ের মানুষের জীবনযাপন এমনিতে বহুমুখী সমস্যায় বিপর্যস্ত, তার ওপর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। কেন দ্রব্যমূল্যের এ ঊর্ধ্বগতি, কারা এর জন্য দায়ী- এসব বিষয় খতিয়ে দেখা জরুরি হয়ে পড়েছে। সরকারের সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে শিগগিরই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগামকে টেনে ধরতে হবে। তা না হলে সর্বস্তরের মানুষের মাঝে যে অসন্তোষ দানা বাঁধছে, তা যেকোনো সময় জনবিস্ফোরণ ঘটাতে পারে। অতএব অর্থনীতিবিদ, আমদানিকারক, ব্যবসায়ী, ভোক্তা-সবার মতামত নিয়ে এখনই দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশা করছি, বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবে এবং সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারবে। সাদমান খান চট্টগ্রাম। [এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।]
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি সাদমান, চট্টগ্রামে থাকো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি পত্র লেখো।
উত্তর