বসন্তকাল
উত্তর: বাংলার ঋতুপরিক্রমায় ছয়টি ঋতু আসে ধারাবাহিকভাবে। সেই ধারাবাহিকতায় শীতের পরে আসে বসন্ত। কুয়াশামাখা পাতা ঝরার দিন শেষ হয়। প্রকৃতি নতুন রূপে সেজে বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে। বাংলার ঋতুর হিসেবে ফাল্গুন ও চৈত্র এ দুই মাস বসন্তকাল। কিন্তু মাঘের শেষে শীত কমতে শুরু করলেই প্রকৃতিতে' বসন্তের আগমন-লক্ষণ দেখা দেয়। অন্যদিকে চৈত্রের মধ্যভাগে অনুভূত হতে থাকে গ্রীষ্মের তাপ। এদিক থেকে মাঝের এই নাতিশীতোষ্ণ আবহাওয়াই বসন্তের নিজস্ব পরিচয়। প্রকৃতিতে এ আবহাওয়া এক নতুন সৌন্দর্যের সৃষ্টি করে। বসন্তের আগমনে বাংলার প্রকৃর্তিতে মন-মাতানো দখিনা বাতাসের মৃদুমন্দ প্রবাহ শুরু হয়। সে বাতাসে নিষ্পত্র গাছে গাছে নতুন পাতা গজায়। আমগাছ নব মঞ্জরিতে সেজে ওঠে। অশোক, পলাশ, শিমুল, ডালিম আর কৃষ্ণচূড়ার ফুলে ছেয়ে যায় চারদিক। ফুলে ফুলে নীল আকাশে তৈরি হয় লাল রঙের আলপনা। ফুলে ফুলে নেচে বেড়ায় মৌমাছি ও প্রজাপতি। কোকিলের কুহুতান মানবমনকে আনন্দে ভরিয়ে তোলে। ফুলের গন্ধে আমোদিত বাতাসের ঢেউ খেলে যায় দিক-দিগন্তে। প্রকৃতি ও জনজীবনে বয়ে যায় আনন্দের শিহরণ। চারদিকে প্রকৃতির বিচিত্র রূপ দেখে মানবমনে আনন্দের ছোঁয়া লাগে। সেই আনন্দ আমরা প্রকাশ করি নানাভাবে। বাংলা সাহিত্যে বসন্ত ঋতুকে ঘিরে তৈরি হয়েছে নানা গল্প, গান ও কবিতা। এসব সাহিত্যপাঠের মধ্য দিয়ে আমরা বসন্ত ঋতুকে আরও বেশি করে অনুভব করি। বসন্তের আগমনে বাঙালির জীবনে লাগে উৎসবের ছোঁয়া। বাঙালি আয়োজন করে বসন্তবরণ উৎসবের। তরুণ-তরুণীরা বাসন্তী রঙের পোশাকে সাজে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ · সৃজনশীল
বসন্তকাল
উত্তর