শেয়ারFacebookWhatsApp

সত্যবাদিতা

উত্তর: মানুষের জীবনে 'সত্য' উৎকৃষ্ট আদর্শের প্রতীক। এ যেন এক পরশপাথর, সত্যের স্পর্শে মানুষ খাঁটি সোনা হয়ে ওঠে। সত্য পথের অনুসারী সত্য পথ থেকে বিচ্যুত না হওয়ার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ থাকায় পাপ-পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না। সত্যবাদিতা মানব চরিত্রের উজ্জ্বল অলংকার। সত্যের চর্চা মানবজীবনকে সফলতার স্বর্ণসোপানে সহজেই পৌছে দিতে পারে। সত্য পথের দিশা খুঁজে পেলে কারো জীবনে আর পাপের স্থান থাকে না। বাস্তব জীবনে সত্যবাদিতার মতো গুণ আর নেই। এই গুণের মাধ্যমে সমাজের সকল দুরাচার ও অন্যায় রোধ করা সম্ভব। সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সকলে যদি সত্যের অনুসারী হয়ে চলে তবে সকল অসংগতি দূর করা সম্ভব। সুখ-শান্তি আর সুন্দর জীবনের স্বাদ পেতে হলে জীবনকে সত্যের সাথে সম্পৃক্ত করতে হবে। সত্যবাদী ব্যক্তিকে সবাই বিশ্বাস করে। যিনি সত্যবাদী তিনি অন্যদের আদর্শ হিসেবেও পরিগণিত হন। পক্ষান্তরে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, বিশ্বাস করে না এমনকি তাকে কেউ সম্মান করে না। একজন মিথ্যাবাদীকে সবাই এড়িয়ে চলতে চায়। মিথ্যার ফলে সমাজে সৃষ্টি হয় নানা ধরনের সংঘাত ও জটিলতা। মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর সত্য মানুষকে সম্মানের শিখরে নিয়ে যায়। সত্য খুবই কঠিন। মানুষের উচিত সেই কঠিনকেই আরাধ্য করা। কেননা সত্য এমন এক সঞ্জীবনী শক্তি যার দ্বারা বঞ্চিত হওয়ার আশঙ্কা নেই। জীবনে পরিপূর্ণ সার্থকতার জন্য প্রত্যেকেরই জীবনে সত্যবাদিতার প্রতিফলন ঘটানো প্রয়োজন।

SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ · সৃজনশীল

সত্যবাদিতা

উত্তর

মানুষের জীবনে 'সত্য' উৎকৃষ্ট আদর্শের প্রতীক। এ যেন এক পরশপাথর, সত্যের স্পর্শে মানুষ খাঁটি সোনা হয়ে ওঠে। সত্য পথের অনুসারী সত্য পথ থেকে বিচ্যুত না হওয়ার ক্ষেত্রে দৃঢ়প্রতিজ্ঞ থাকায় পাপ-পঙ্কিলতা তাকে স্পর্শ করতে পারে না। সত্যবাদিতা মানব চরিত্রের উজ্জ্বল অলংকার। সত্যের চর্চা মানবজীবনকে সফলতার স্বর্ণসোপানে সহজেই পৌছে দিতে পারে। সত্য পথের দিশা খুঁজে পেলে কারো জীবনে আর পাপের স্থান থাকে না। বাস্তব জীবনে সত্যবাদিতার মতো গুণ আর নেই। এই গুণের মাধ্যমে সমাজের সকল দুরাচার ও অন্যায় রোধ করা সম্ভব। সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সকলে যদি সত্যের অনুসারী হয়ে চলে তবে সকল অসংগতি দূর করা সম্ভব। সুখ-শান্তি আর সুন্দর জীবনের স্বাদ পেতে হলে জীবনকে সত্যের সাথে সম্পৃক্ত করতে হবে। সত্যবাদী ব্যক্তিকে সবাই বিশ্বাস করে। যিনি সত্যবাদী তিনি অন্যদের আদর্শ হিসেবেও পরিগণিত হন। পক্ষান্তরে মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না, বিশ্বাস করে না এমনকি তাকে কেউ সম্মান করে না। একজন মিথ্যাবাদীকে সবাই এড়িয়ে চলতে চায়। মিথ্যার ফলে সমাজে সৃষ্টি হয় নানা ধরনের সংঘাত ও জটিলতা। মিথ্যা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় আর সত্য মানুষকে সম্মানের শিখরে নিয়ে যায়। সত্য খুবই কঠিন। মানুষের উচিত সেই কঠিনকেই আরাধ্য করা। কেননা সত্য এমন এক সঞ্জীবনী শক্তি যার দ্বারা বঞ্চিত হওয়ার আশঙ্কা নেই। জীবনে পরিপূর্ণ সার্থকতার জন্য প্রত্যেকেরই জীবনে সত্যবাদিতার প্রতিফলন ঘটানো প্রয়োজন।
SSCবাংলা ২য় পত্রপরিচ্ছেদ ৪৪ : অনুচ্ছেদ রচনা ও বাংলায় অনুবাদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.(খ) ম্যানগ্রোভ বনভূমি।

(খ) ম্যানগ্রোভ বনভূমি।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) মোবাইল ফোন;

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) মোবাইল ফোন;

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.(খ) এক কাপ চা।

(খ) এক কাপ চা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) জুলাই অভ্যুত্থান।

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) জুলাই অভ্যুত্থান।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

(খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) বৈশাখী মেলা।

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) বৈশাখী মেলা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.(খ) জন্মদিনের সন্ধ্যা।

(খ) জন্মদিনের সন্ধ্যা।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : (ক) বৈশাখী মেলা;

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো : (ক) বৈশাখী মেলা;

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.(খ) মোবাইল ফোন।

(খ) মোবাইল ফোন।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) স্বাধীনতা দিবস;

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) স্বাধীনতা দিবস;

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.(খ) শিশুশ্রম।

(খ) শিশুশ্রম।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) রেলগাড়ি;

যেকোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো: (ক) রেলগাড়ি;

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।