শেয়ারFacebookWhatsApp

মনে করো, তুমি লাবিব/লাবনী। দৈনিক করতোয়া পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি। শিশু শ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর: বাড়ছে শিশুশ্রম: রুদ্ধ হচ্ছে শিক্ষার দ্বার নিজস্ব প্রতিবেদক ॥ বগুড়া ॥ ১৩ সেপ্টেম্বর ২০২৩। মহান মে দিবসে শ্রমিকদের নিয়ে আলোচনা হয়; কিন্তু শিশুশ্রম প্রসঙ্গে কোনো আলোচনা হয় না। 'স্বাবলম্বী' নামক সংগঠন স্বেচ্ছায় এ উদ্যোগ গ্রহণ করেছে। এ সংগঠনটি ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের ওপর সম্প্রতি একটি বিস্তারিত জরিপ চালিয়েছে। কুষ্টিয়া জেলায় দেখা গেছে- ৪৩৫ জন শিশু মোট ৪২ ধরনের কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। এর মধ্যে ২০ ধরনের শ্রম মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ১৫৬ জন শিশু এসব ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত থাকতে বাধ্য হচ্ছে। এর মধ্যে আবার ৮ রকম কাজ খুবই ঝুঁকিপূর্ণ। যেমন- ওয়েলডিং, ওয়ার্কশপের কাজ, টেম্পো হেলপারের কাজ, জর্দা ফ্যাক্টরির কাজ, রিকশা চালানো, সিগারেট ফ্যাক্টরির কাজ ও ঠেলাগাড়ির কাজ। এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে ৪৩৫ জন শিশুর মধ্যে ১১৫ জন শিশু। ৪৩৫ শিশুর মধ্যে ৬৮ জন কখনো স্কুলে যায়নি; বাকিদের মধ্যে কেউ প্রাইমারি উত্তীর্ণ হতে পারেনি। এরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। জরিপে অংশগ্রহণকারী শিশুরা জানিয়েছে, পরিবারের আর্থিক দৈন্যের কারণে তারা শ্রম দিতে বাধ্য হচ্ছে। আর শিশুশ্রম সহজলভ্য; তাই নিয়োগকর্তারা শিশুদের কাজ দেওয়া লাভজনক বিবেচনা করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো বেতনাদি দিতে হয় না শিশু শ্রমিককে। শুধু খাবার প্রদানই তাদের বেতন বা মজুরি হিসেবে গণ্য হয়। জরিপে শিশুদের থাকা-খাওয়া সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। সমীক্ষায় জানা যায়, ৪৩৫ জনের মধ্যে ১১৩ জন কর্মস্থলে, ২১৮ জন অভিভাবকদের সঙ্গে ও বাকিরা অন্যত্র রাত্রিযাপন করে। পরিবহণকাজে সংশ্লিষ্ট শিশুশ্রমিকরা বাসে বা ট্রাকের নিচে অথবা টেম্পো বা রিকশা গ্যারেজে রাত্রিযাপন করে। গৃহপরিচারিকার কাজে নিযুক্ত ৯ জন শুধু তিন বেলা খাবার পায়। এ কাজে নিযুক্ত ৩১ জন নিয়োগকর্তা রান্নাঘরে রাত কাটায়, ১০ জন অভিভাবকের সঙ্গে এবং ৬ জন অন্যত্র রাত কাটায়। শিশুশ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন নেই। ন্যূনতম মজুরি কত সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কোনো শ্রম আদালত শিশুশ্রমিকদের নিয়ে মাথা ঘামিয়েছে, এমন উদাহরণ আমাদের সামনে নেই। দুঃখের বিষয় আমাদের সমাজ কাঠামো শিশুশ্রমিকদের ওপর অনেকটাই ভর করে আছে। এ অবস্থার পরিবর্তন শীঘ্র প্রয়োজন। তবে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন হয় না। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আবশ্যক। প্রতিবছর জুন মাসে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। সে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগমন্ত্রী বলেছেন, 'শিশুশ্রম অত্যন্ত অমানবিক। যেকোনোভাবেই শিশুশ্রম বন্ধ করতে হবে। তবে শিশুশ্রম বন্ধ করার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা আবশ্যক।' সবার আগে প্রয়োজন শিশুদের প্রতি আমাদের সহানুভূতিশীল মনোভাব, তাদের দেহ-মনের সুষ্ঠু বিকাশে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের ভাবী প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক শিশু উপহার দেওয়ার জন্য শিশুশ্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে, শ্রমিক শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা কিংবা তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে হবে।

SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল

মনে করো, তুমি লাবিব/লাবনী। দৈনিক করতোয়া পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি। শিশু শ্রম বন্ধের আবশ্যকতা তুলে ধরে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর

বাড়ছে শিশুশ্রম: রুদ্ধ হচ্ছে শিক্ষার দ্বার নিজস্ব প্রতিবেদক ॥ বগুড়া ॥ ১৩ সেপ্টেম্বর ২০২৩। মহান মে দিবসে শ্রমিকদের নিয়ে আলোচনা হয়; কিন্তু শিশুশ্রম প্রসঙ্গে কোনো আলোচনা হয় না। 'স্বাবলম্বী' নামক সংগঠন স্বেচ্ছায় এ উদ্যোগ গ্রহণ করেছে। এ সংগঠনটি ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের ওপর সম্প্রতি একটি বিস্তারিত জরিপ চালিয়েছে। কুষ্টিয়া জেলায় দেখা গেছে- ৪৩৫ জন শিশু মোট ৪২ ধরনের কর্মের সঙ্গে যুক্ত রয়েছে। এর মধ্যে ২০ ধরনের শ্রম মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও ১৫৬ জন শিশু এসব ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত থাকতে বাধ্য হচ্ছে। এর মধ্যে আবার ৮ রকম কাজ খুবই ঝুঁকিপূর্ণ। যেমন- ওয়েলডিং, ওয়ার্কশপের কাজ, টেম্পো হেলপারের কাজ, জর্দা ফ্যাক্টরির কাজ, রিকশা চালানো, সিগারেট ফ্যাক্টরির কাজ ও ঠেলাগাড়ির কাজ। এসব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে ৪৩৫ জন শিশুর মধ্যে ১১৫ জন শিশু। ৪৩৫ শিশুর মধ্যে ৬৮ জন কখনো স্কুলে যায়নি; বাকিদের মধ্যে কেউ প্রাইমারি উত্তীর্ণ হতে পারেনি। এরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। জরিপে অংশগ্রহণকারী শিশুরা জানিয়েছে, পরিবারের আর্থিক দৈন্যের কারণে তারা শ্রম দিতে বাধ্য হচ্ছে। আর শিশুশ্রম সহজলভ্য; তাই নিয়োগকর্তারা শিশুদের কাজ দেওয়া লাভজনক বিবেচনা করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, কোনো বেতনাদি দিতে হয় না শিশু শ্রমিককে। শুধু খাবার প্রদানই তাদের বেতন বা মজুরি হিসেবে গণ্য হয়। জরিপে শিশুদের থাকা-খাওয়া সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হয়। সমীক্ষায় জানা যায়, ৪৩৫ জনের মধ্যে ১১৩ জন কর্মস্থলে, ২১৮ জন অভিভাবকদের সঙ্গে ও বাকিরা অন্যত্র রাত্রিযাপন করে। পরিবহণকাজে সংশ্লিষ্ট শিশুশ্রমিকরা বাসে বা ট্রাকের নিচে অথবা টেম্পো বা রিকশা গ্যারেজে রাত্রিযাপন করে। গৃহপরিচারিকার কাজে নিযুক্ত ৯ জন শুধু তিন বেলা খাবার পায়। এ কাজে নিযুক্ত ৩১ জন নিয়োগকর্তা রান্নাঘরে রাত কাটায়, ১০ জন অভিভাবকের সঙ্গে এবং ৬ জন অন্যত্র রাত কাটায়। শিশুশ্রমিকদের কোনো ট্রেড ইউনিয়ন বা শ্রমিক সংগঠন নেই। ন্যূনতম মজুরি কত সে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। কোনো শ্রম আদালত শিশুশ্রমিকদের নিয়ে মাথা ঘামিয়েছে, এমন উদাহরণ আমাদের সামনে নেই। দুঃখের বিষয় আমাদের সমাজ কাঠামো শিশুশ্রমিকদের ওপর অনেকটাই ভর করে আছে। এ অবস্থার পরিবর্তন শীঘ্র প্রয়োজন। তবে রাতারাতি কোনো কিছুর পরিবর্তন হয় না। এ লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আবশ্যক। প্রতিবছর জুন মাসে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। সে উপলক্ষ্যে এক অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগমন্ত্রী বলেছেন, 'শিশুশ্রম অত্যন্ত অমানবিক। যেকোনোভাবেই শিশুশ্রম বন্ধ করতে হবে। তবে শিশুশ্রম বন্ধ করার জন্য বাস্তবসম্মত পরিকল্পনা আবশ্যক।' সবার আগে প্রয়োজন শিশুদের প্রতি আমাদের সহানুভূতিশীল মনোভাব, তাদের দেহ-মনের সুষ্ঠু বিকাশে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে। আমাদের ভাবী প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক শিশু উপহার দেওয়ার জন্য শিশুশ্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে, শ্রমিক শিশুদের পুনর্বাসনের ব্যবস্থা কিংবা তাদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে হবে।
SSCবাংলা ২য় পত্রপরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ের 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উদ্যাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়ের 'সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ' উদ্যাপন সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ফাহিমা। দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গুজ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ফাহিমা। দৈনিক প্রথম আলো পত্রিকার একজন প্রতিনিধি। সাম্প্রতিক ডেঙ্গুজ্বরের ভয়াবহতা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন লেখো।

অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি সিলেটের কুমারগাঁও এলাকায় বসবাস করো। তোমার এলাকার রাস্তাঘাটের বেহালদশা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি সিলেটের কুমারগাঁও এলাকায় বসবাস করো। তোমার এলাকার রাস্তাঘাটের বেহালদশা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.(খ) মনে করো, তুমি বিজয়/বিপাশা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

(খ) মনে করো, তুমি বিজয়/বিপাশা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ঈশান/ঈশাল। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ঈশান/ঈশাল। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি। বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অথবা, (খ) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো।

অথবা, (খ) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.অথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

অথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমার এলাকার সড়কের দুরবস্থা সম্পর্কে জানিয়ে একটি সংবাদ প্রতিবেদন রচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি হৈমন্তী। তোমার বিদ্যালয়ে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন উপলক্ষ্যে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি হৈমন্তী। তোমার বিদ্যালয়ে 'শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উদ্যাপন উপলক্ষ্যে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.অথবা, (খ) 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করো।

অথবা, (খ) 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করো।

যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের বর্ণনা দিয়ে প্রধান শিক্ষকের নিকট একটি প্রতিবেদন উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

(খ) মনে করো, তুমি ঈশিতা। বগুড়া জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তোমার বিদ্যালয়েরযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ফাহিমা। দৈনিক প্রথম আলো অথবা, (খ) তোমার দেখা একটি পর্যটন কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনা বিষয়ক একটি সংবাদ প্রযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি সিলেটের কুমারগাঁও এলাকায়(খ) মনে করো, তুমি বিজয়/বিপাশা। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার রাজশাহী প্রতিনিধি। তোমযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি ঈশান/ঈশাল। 'দৈনিক ইত্তেফঅথবা, (খ) বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন রচনা করো।যেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদঅথবা, (খ) মনে করো, তুমি শ্রাবণ। 'দৈনিক প্রথম আলো' পত্রিকার একজন প্রতিবেদক। তোমারযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো: (ক) মনে করো, তুমি হৈমন্তী। তোমার বিদ্যালয়েঅথবা, (খ) 'ডেঙ্গুর ভয়াবহতা ও আমাদের করণীয়' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন উপস্থাপযেকোনো একটি বিষয়ে প্রতিবেদন রচনা করো : (ক) তোমার বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষ্য

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।