যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয়, সেগুলোকে কী বলে?
ক. বিভক্তি
খ. নির্দেশক
গ. বচন
ঘ. বলক
উত্তর: বলক
ব্যাখ্যা: সঠিক উত্তর : (ঘ) বলক তথ্য: যে শব্দ বা শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বাক্যের বক্তব্যকে জোরালো বা অধিকতর স্পষ্ট করে, ব্যাকরণের ভাষায় তাকে বলক বলে। যেমন: 'আমিই যাব' বা 'সে তো আসেনি'—এখানে 'ই' এবং 'তো' হলো বলক। (বলক মূলত লগ্নক-এর একটি প্রকারভেদ)।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ-৯ : শব্দ ও পদের গঠন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ-৯ : শব্দ ও পদের গঠন · MCQ