উক্ত সভ্যতায় "ক্রীড়া একটি বিশেষ স্থান দখল করে আছে"-উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত সভ্যতা তথা গ্রিক সভ্যতায় ক্রীড়া একটি বিশেষ স্থান দখল করে আছে। - উক্তিটি যথার্থ। গ্রিক সভ্যতায় শিশুদের খেলাধুলার প্রতি বিশেষ নজর দেওয়া হতো। বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো, শরীরচর্চা ও খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল। উৎসবের দিনে গ্রিসে নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হতো। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল দেবতা জিউসের সম্মানে অনুষ্ঠিত প্রতিযোগিতা। অলিম্পিক ক্রীড়াপ্রতিযোগিতায় গ্রিকরা অংশ নিত। তাতে দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্শা ছোড়া ইত্যাদি বিষয়ের প্রতিযোগিতার ব্যবস্থা থাকত। বিজয়ীদের জলপাই গাছের ডাল পাতা দিয়ে তৈরি মালা দিয়ে পুরস্কৃত করা হতো। এ মেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নিত। এ খেলাকে ঘিরে গ্রিক নগররাষ্ট্রগুলোর মধ্যে শত্রুতার সৌহার্দপূর্ণ মনোভাব গড়ে ওঠে। ফলে সাংস্কৃতিক ভাববিনিময় অর্থনৈতিক সম্পর্ক স্থাপন ও রাজনৈতিক সমঝোতা হয়। পরিশেষে বলা যায়, গ্রিক সভ্যতা সর্বপ্রথম খেলাধুলার আনুষ্ঠানিক আয়োজন করত। যা অলিম্পিক নামে পরিচিত। এখন বিশ্বে ৪ বছর পর পর অলিম্পিক আয়োজন করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা অধ্যায়-২ : বিশ্বসভ্যতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা · অধ্যায়-২ : বিশ্বসভ্যতা · সৃজনশীল
উক্ত সভ্যতায় "ক্রীড়া একটি বিশেষ স্থান দখল করে আছে"-উক্তিটি বিশ্লেষণ…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
