উদ্দীপকে 'F [গণিত] চিহ্নিত ভূমিরূপটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে 'F [গণিত] দ্বারা চিহ্নিত ভূমিরূপটি হলো প্লাবন সমভূমি। বর্ষাকালে পানি বৃদ্ধির কারণে নদীর উভয় কূল প্লাবিত হয়। প্লাবন শেষে নদীর দু'পাশের ভূমিতে পলি ও কাদা জমে বিস্তৃত সমভূমির সৃষ্টি করে। এটি প্লাবন সমভূমি হিসেবে পরিচিত। কয়েকটি জেলা ব্যতীত মোটামুটি সমগ্র বাংলাদেশই প্লাবন সমভূমির অন্তর্গত। তাই এটি বাংলাদেশের যোগাযোগ, বাণিজ্য, কৃষি প্রভৃতি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্লাবনের মাধ্যমে এ ভূমিরূপটি সৃষ্টি হয় বলে ভূমিতে উর্বর পলি জমা হয় যা কৃষিকাজের জন্য সহায়ক। প্লাবন সমভূমির মাধ্যমে গঠিত ভূমিরূপ সমতল। ফলে তা বাংলাদেশে সড়ক যোগাযোগে প্রধান ভূমিকা পালন করে। পরিবহনে গতি সঞ্চার হওয়া, যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সমতল ভূমি বলে বসতি স্থাপনের জন্য অত্যন্ত সহায়ক। সমতল ভূমিতে শিল্পকারখানা গড়ে ওঠে যা অর্থনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে। সুতরাং বলা যায়, বাংলাদেশের সার্বিক উন্নয়ন তথা অর্থনীতিতে প্লাবন সমভূমির গুরুত্ব অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
উদ্দীপকে 'F চিহ্নিত ভূমিরূপটি বর্ণনা কর।
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

