দৃশ্যকল্প-২ এর ভূমিরূপ দুটির কোনটিতে পাললিক শিলা সৃষ্টি হয়? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর ভূমিরূপ দুটি যথাক্রমে মহীঢাল ও গভীর সমুদ্রের সমভূমি। মহীসোপানের শেষ সীমা থেকে ভূভাগ হঠাৎ খাড়াভাবে নেমে সমুদ্রের গভীর তলদেশের সঙ্গে মিশে যায়। এ ঢালু অংশকে মহীঢাল বলে। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এসব খাতকে গভীর সমুদ্রখাত বলে। নিম্নে এ দুয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো : মহীঢালে সমুদ্রের গভীরতা ২০০ থেকে ৩০০০ মিটার। এটি অধিক খাড়া হওয়ার জন্য প্রশস্ত কম হয়। এটি গড়ে প্রায় ১৬ থেকে ৩২ কিলোমিটার প্রশস্ত। মহীঢালের উপরিভাগ সমান নয়। অসংখ্য আন্তঃসাগরীয় গিরিখাত অবস্থান করায় তা খুবই বন্ধুর প্রকৃতির। এর ঢাল মৃদু হলে জীবজন্তুর দেহাবশেষ, পলি প্রভৃতির অবক্ষেপণ দেখা যায়। অন্যদিকে, মহীঢাল শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এর গড় গভীরতা ৫০০০ মিটার। এ অঞ্চলটি সমভূমি নামে খ্যাত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির ওপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির ওপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা ও সূক্ষ্ম ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল সঞ্চিত, পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। সুতরাং বলা যায়, সমুদ্র তলদেশের এই দুই ভূমিরূপের মধ্যে তুলনামূলক পার্থক্য রয়েছে।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর ভূমিরূপ দুটির কোনটিতে পাললিক শিলা সৃষ্টি হয়? বিশ্লেষ…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

