'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা কোন মানচিত্র নির্দেশ করে? মানচিত্রদ্বয়ের মধ্যে কোনটির মাধ্যমে সীমানা চিহ্নিত করা হয়? মতামত দাও।
উত্তর: 'B [গণিত] ও 'C [গণিত] যথাক্রমে ভূচিত্রাবলি বা এটলাস এবং ক্যাডাস্ট্রাল বা মৌজা মানচিত্র নির্দেশ করে। এর মধ্যে মৌজা মানচিত্রের মাধ্যমে জমির সীমানা চিহ্নিত করা হয়। মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রাবলি (এটলাস) বলে। এই মানচিত্রকে সাধারণত খুব ছোট স্কেলে করা হয়। এটি প্রাকৃতিক, জলবায়ুগত এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভাগ করে তৈরি করা হয়। মৌজা মানচিত্র তৈরি করা হয় সাধারণত কোনো রেজিস্ট্রিকৃত ভূমি অথবা বিল্ডিং-এর মালিকানার সীমানা চিহ্নিত করার জন্য। আমাদের দেশে আমরা যে মৌজা মানচিত্রগুলো দেখতে পাই সেগুলো আসলে ক্যাডাস্ট্রাল মানচিত্র। এই মানচিত্রের মাধ্যমেই হিসাব করে সরকার ভূমির মালিক থেকে কর নিয়ে থাকে। এই মানচিত্রের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমাদের গ্রামের মানচিত্রগুলো। এই মানচিত্রে নিখুঁতভাবে সীমানা দেওয়া থাকে। এই মানচিত্রগুলো বৃহৎ স্কেলে অঙ্কন করা হয়, যা ১৬ ইঞ্চিতে ১ মাইল বা ৩২ ইঞ্চিতে ১ মাইল। এই ধরনের মানচিত্রের মধ্যে বিবিধ তথ্য প্রকাশ করা হয়। শহরের পরিকল্পনার মানচিত্রও এই মৌজা মানচিত্রের অন্তর্ভুক্ত।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
'B ও 'C দ্বারা কোন মানচিত্র নির্দেশ করে? মানচিত্রদ্বয়ের মধ্যে কোন…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

