সনির নিজ এলাকার বসতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সনির নিজ এলাকার বসতি হলো গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতি। গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিতে কোনো একস্থানে বেশ কয়েকটি পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই ধরনের বসতি আয়তনে ছোটো গ্রাম হতে পারে, আবার পৌরও হতে পারে। এই ধরনের বসতির যে লক্ষণ চোখে পড়ে তা হলো এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব কম ও বাসগৃহের একত্রে সমাবেশ। সামাজিক বন্ধন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই বাসগৃহগুলোর মধ্যে পরস্পরের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলে। সমাজবদ্ধ জীব মানুষ তার নিজস্ব প্রয়োজনে এবং নিরাপত্তার জন্য একত্রে বসবাস করতে চায়। এছাড়া ভূপ্রকৃতি, উর্বর মাটি ও জলের উৎসের ওপর নির্ভর করে এ ধরনের বসতি গড়ে ওঠে। উদ্দীপকে সনি রাঙামাটি যাওয়ার সময় দেখল, সেখানকার বাড়িগুলো খুব নিকটে এবং অধিবাসীদের মধ্যে সহমর্মিতা প্রবল। এসব বৈশিষ্ট্য গোষ্ঠীবদ্ধ বা সংঘবদ্ধ বসতিতে লক্ষ করা যায়।
SSC ভূগোল ও পরিবেশ পাঠ্যসূচি বহির্ভূত CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · পাঠ্যসূচি বহির্ভূত · সৃজনশীল
সনির নিজ এলাকার বসতি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

