উদ্দীপকে ফয়সাল ও তার বাবার অর্থনৈতিক কার্যাবলি কি একই পর্যায়ের? তোমার মতের পক্ষে যুক্তি প্রদান করো।
উত্তর: ফয়সাল এবং তার বাবার অর্থনৈতিক কার্যাবলি একই পর্যায়ের অন্তর্ভূক্ত নয়। ফয়সালের বাবা কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, যা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। অপরদিকে ফয়সাল ব্যাংকার, যা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। তৃতীয় পর্যায়ের কার্যাবলিতে মানুষ উৎপাদন কার্য ব্যতিত অন্যান্য উপায়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ের কার্যাবলি থেকে উৎপাদিত বস্তুসমূহের উপযোগিতা বৃদ্ধি করে এবং সেবাকার্য সম্পাদন করে। যেমন- ব্যাংকার, চিকিৎসক, পাইকারি ও খুচরা বিক্রেতা, ফেরিওয়ালা, আইনজীবী, ধোপা, নাপিত প্রভৃতি অসংখ্য প্রকার জনসমষ্টির কার্যাবলি তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভূক্ত। সুতরাং ফয়সাল ও তার বাবার অর্থনৈতিক কার্যাবলি একই পর্যায়ভুক্ত নয়।
SSC ভূগোল ও পরিবেশ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · Board papers · সৃজনশীল
উদ্দীপকে ফয়সাল ও তার বাবার অর্থনৈতিক কার্যাবলি কি একই পর্যায়ের? তোম…
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

