উদ্দীপকে কিরণের উক্তিটি মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে কিরণ ভূগোল পাঠের গুরুত্বের কথা বলেছে। নিচে ভূগোল পাঠের গুরুত্ব বর্ণনা করা হলো— ভূগোল ও পরিবেশ বিষয়টি পাঠের মাধ্যমে পৃথিবীর কোন স্থানের প্রকৃতি ও পরিবেশ কেমন, কোথায় আছে পাহাড়, পর্বত, নদী, সাগর, মালভূমি, সমভূমি ও মরুভূমি প্রভৃতি গঠনের কারণ ও বৈশিষ্ট্য জানতে পারি। এটি পাঠে পৃথিবীর জন্মলগ্ন থেকে কীভাবে জীবজগতের উদ্ভব হয়েছে সে বিষয়ে বিজ্ঞানসম্মত ধারণা অর্জন করা যায়। এছাড়া জানা যায় পৃথিবীর বিভিন্ন পরিবেশের উদ্ভিদ ও প্রাণী এবং এদের আচার-আচরণ, খাদ্যাভ্যাস ও জীবনধারার বৈচিত্র্য। আবার প্রাকৃতিক দুর্যোগগুলো কেন সৃষ্টি হয়, এদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি এবং এ দুর্যোগ কী ক্ষতি করে তা ভূগোল ও পরিবেশ পাঠে জানা যায়। এটি পাঠে আমরা কৃষি, শিল্প, ব্যবসায়-বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে মানুষের সামাজিক পরিবেশের কী পরিবর্তন হয়েছে তা জানতে পারি। মানুষ তার কর্মকাণ্ড দ্বারা কীভাবে প্রাকৃতিক পরিবেশের ক্ষতিসাধন করছে তা আমরা ভূগোল ও পরিবেশ বিজ্ঞান পাঠে জানতে পারি। যেমন- পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও এর প্রভাবের কারণে কীভাবে পৃথিবী ক্ষতিগ্রস্ত হচ্ছে। আবার প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে অর্থনৈতিক জীবন গড়ে উঠেছে তাও জানা যায়। সর্বোপরি বলা যায়, ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব অনস্বীকার্য।
SSC ভূগোল ও পরিবেশ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · Board papers · সৃজনশীল
উদ্দীপকে কিরণের উক্তিটি মূল্যায়ন কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

