“দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ঘটনাটি মানবজীবনে প্রভাব বিস্তার করে”– বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রাহি লবণাক্ত জলরাশিকে কখনো স্থলভাগের নিকট অর্থাৎ জোয়ার এবং কখনো দূরে সরে যেতে দেখেছেন অর্থাৎ ভাটা দেখেছেন। মানবজীবনে এই জোয়ারভাটার প্রভাব নিচে দেওয়া হলো— ১. জোয়ারভাটার মাধ্যমে ভূখণ্ড থেকে আবর্জনাসমূহ নদীর মাধ্যমে সমুদ্রে পতিত হয়। ২. দৈনিক দুবার জোয়ারভাটার ফলে নদীর মোহনায় পলি ও আবর্জনা জমতে পারে না। ৩. জোয়ারভাটার ফলে সৃষ্ট স্রোতের সাহায্যে নদীখাত গভীর হয়। ৪. বহু নদীতে ভাটার স্রোতের বিপরীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। যেমন- কর্ণফুলী নদীতে সৃষ্ট জলবিদ্যুৎ প্রকল্প। ৫. জোয়ারের পানি সেচে সহায়তা করে। যেমন : খাল খনন করে জোয়ারের পানি আটকিয়ে সেচকার্যে ব্যবহার করা হয়। ৬. শীতপ্রধান দেশে সমুদ্রের লবণাক্ত পানি জোয়ারের সাহায্যে নদীতে প্রবেশ করে। এর ফলে নদীর পানি সহজে জমে না। ফলে বন্দরগুলো বরফমুক্ত থাকে। ৭. জোয়ারভাটার ফলে নৌযান চলাচলের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের সুবিধা হয়। যেমন- বাংলাদেশের দুটি প্রধান সমুদ্রবন্দর এবং অন্যান্য উপকূলবর্তী নদীবন্দর সচল রাখতে জোয়ারভাটার ভূমিকা রয়েছে। জোয়ারভাটার উপকারিতার পাশাপাশি কিছু ক্ষতিকর প্রভাবও লক্ষণীয়। মাঝে মাঝে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ারের সময় বান ডাকে। ফলে প্রবল স্রোতের কারণে নৌকা, লঞ্চ প্রভৃতি ডুবে যায় এবং নদীর পার্শ্ববর্তী এলাকার জনমালের ক্ষতি হয়। সুতরাং দেখা যাচ্ছে, জোয়ারভাটার প্রভাবগুলোর মধ্যে সুবিধা ও অসুবিধা দুটোই বিদ্যমান। তবে অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। তাই বলা যায়, জোয়ারভাটার প্রভাব মানবজীবনে যথেষ্ট গুরুত্ব বহন করে।
SSC ভূগোল ও পরিবেশ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · Board papers · সৃজনশীল
“দৃশ্যকল্প-২ এ উল্লিখিত ঘটনাটি মানবজীবনে প্রভাব বিস্তার করে”– বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

