দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটির কারণ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ ঘটনাটি হলো সমুদ্রস্রোত। এর সৃষ্টির প্রধান কারণ হলো বায়ুপ্রবাহ। নিচে সমুদ্রস্রোতের কারণ ব্যাখ্যা করা হলো- ১. নিয়ত বায়ু সমুদ্রস্রোত সৃষ্টিতে প্রধান কারণ। এটি সমুদ্রস্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। ২. আবার পৃথিবীর আহ্নিক গতির ফলে স্রোত সমুদ্রস্রোত উত্তর গোলার্ধে ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। ফলে স্রোত সৃষ্টি হয়। ৩. নিরক্ষীয় অঞ্চলে উষ্ণস্রোতের সমুদ্রের জল বেশি উষ্ণ হলে তা হালকা জলের উপর দিয়ে প্রবাহিত হয় যা বহিঃস্রোตรূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলীয় সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এইভাবে উষ্ণ ও শীতল সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। ৪. মেরু অঞ্চলের সমুদ্রে বরফ গলে বিপুল পরিমাণ জল এসে জলের পরিমাণ বৃদ্ধি পেলে জলরাশি সমুদ্রপৃষ্ঠের সমতা রক্ষার জন্য লবণাক্ততার পরিমাণ হ্রাস পায়। এর ফলে সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। ৫. সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার পার্থক্য হয়। অগভীর সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয়ে উপরে উঠে আসে। তখন গভীর সমুদ্রের শীতল জল তা স্থান পূরণের জন্য ছুটে আসে। এভাবে স্রোতের সৃষ্টি হয়। এছাড়া সমুদ্রের লবণাক্ততার হ্রাস-বৃদ্ধি, ভূখণ্ডের অবস্থান এবং ঋতু পরিবর্তনের কারণেও সমুদ্রস্রোতের সৃষ্টি হয়।
SSC ভূগোল ও পরিবেশ Board papers CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · Board papers · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত ঘটনাটির কারণ বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

